শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ দুর্গাপূজোর নেপথ্যের কারিগরদের সম্মানে মনিপাল হাসপাতাল কলকাতা “পুজোর রুপকার” দুর্গাপূজোর নেপথ্যের কারিগরদের সম্মানে মনিপাল হাসপাতাল কলকাতা “পুজোর রুপকার” পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ:) উপলক্ষে পটিয়া মনসা ইসলামিয়া মাদ্রাসায় খতমে বুখারীর আখেরী মোনাজাত শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে পটিয়ার মহিরা হিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বোয়ালখালীতে নৃত্যে কৃতিত্ব, নজরুল বর্ষে দ্বিতীয় ঋষিকা বড়ুয়া আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে পটিয়ার মহিরা হিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন এলাকার মহিরা হিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অভিভাবক/মা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বৃহ্স্পতিবার(১০ই সেপ্টম্বর)দুপুর ১২ টা নাগাদ মহিরা হিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত এ সমাবেশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) অনিতা রানী দেবী’র সভাপতিত্বে এবং সহকারি শিক্ষিকা সুচিত্রা বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও মহিরা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বাবু টুটুল বিশ্বাস।তিনি উপস্হিত সুধীজনের উদ্দেশ্যে বক্তব্যকালে বলেন,
শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যকার সুসম্পর্ক এবং উভয়দ্বয়ের দায়িত্ব পালনের মাধ্যমেই একটি শিশুর সঠিক শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত হয়।শিক্ষার্থীর শ্রদ্ধা ও নিয়মানুবর্তিতা,শিক্ষক ও বড়দের সম্মান করা এবং প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা।নিয়মিত পড়াশোনা প্রতিদিনের পড়াশোনা নিয়মিত শেষ করা এবং ক্লাসে মনোযোগী হওয়া।সহপাঠী ও সবার সাথে ভালো ব্যবহার করা এবং নৈতিকতা বজায় রাখা।শিক্ষার্থীদের জন্য অভিভাবকদের করণীয় উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে বাড়িতে পড়াশোনার জন্য শান্ত ও অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া।মানসিক সহায়তা বিকাশে সন্তানের পড়ালেখার অগ্রগতি নিয়মিত খোঁজ নেওয়া এবং তাদের মানসিক শক্তি ও উৎসাহ যোগানো।বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং সন্তানের উপস্থিতি ও আচরণ সম্পর্কে সচেতন থাকা।শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতায় শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন সম্ভব।
এছাড়া শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,বিদ্যালয়ের শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে এবং তাদের পাঠমুখী রাখতে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি সাজেদা সুলতানা,সদস্য যথাক্রমে প্রিয়াংকা মহাজন,সুমন নাথ,মিন্টু দে,রনি দাশ,পূজা রানী দে,সহকারি শিক্ষিকা মিনাক্ষী দেবী,কৃষ্ণা দাশ,সহকারি শিক্ষিকা রুবি দেবীসহ অভিভাবক বৃন্দ।
কুরআন তেলোয়াত ও গীতাপাঠ এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরনের মধ্য দিয়ে এ সভার আনুষ্টানিকতা শুরু হয়।
উল্লেখ্য সভার শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বার্ষিক পরীক্ষায় উক্তীর্ন ছাত্র-ছাত্রীদের মাঝে রেজাল্ড সনদপত্র প্রদান করেন অনুষ্টানের অতিথিবৃন্দরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102