সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট ও সুদৃঢ় সীমান্ত সুরক্ষায় বিজিবি: ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন কলকাতায় খুদে শিল্পীদের প্রতিভার মেলবন্ধন,বসে আঁকা প্রতিযোগিতার উৎসব আধুনিকায়ন ও বৈচিত্র্যের পথে বিটিভি চট্টগ্রাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত বরমা ইউনিয়নে ভোটের হাওয়া: ৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনেরদূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত মানবতার সেবায় ব্রত নিয়েছেন Baby Flower Foundation এর free হেলথ ক্যাম্প কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

আনোয়ারা  ( চট্টগ্রাম )  প্রতিনিধি

শিক্ষার সাথে কোন আপোষ করা  হবেনা বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও )  মোঃ মহিন উদ্দিন।

‎আজ সোমবার (১৭ আগস্ট )  দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের উদ্দেশ্য  তিনি একথা বলেন।

আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে ও ফরিদা ইয়াসমিন ও সায়েদুর আবরার এর যৌথ  সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোঃ মহি উদ্দীন।

প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার্থীরা যদি ক্লাসে মনযোগ না দিয়ে আড্ডা বজি কিংবা রাজনীতিতে মনঃসংযোগ নিয়ে ব্যস্ত থাকেন আর পরীক্ষায় ভালো ফলাফল না করেন সেইক্ষেত্রে তিনি শিক্ষার জন্য  কোন আপোষ করবেন না।  তিনি সকল শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে আনোয়ারা সরকারি কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুওয়ানুল হক,আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত )  মাধব চন্দ্র বসু, অভিভাবক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, অভিভাবক  মোঃ ফরিদুল আলম, শিক্ষক সুজন আচার্য,‎কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ বোরহান উদ্দিন, শিক্ষার্থী সাখাওয়াত হোসেন আকিব,আফসানা আফরিন জেরিন, ছাত্রদল নেতা ইমরান হোসেন, শফিউল আলম,আনিসুর রহমান বক্তব্য রাখেন।

সমাবেশে শিক্ষার্থীদের প্রতি তাদের অভিভাবকদের আরো বেশি খেয়াল রাখার আহবান জানিয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রুহুল আমীন বলেন, তিনি কলেজে যোগদানের পর থেকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম চালু করেছেন। কিন্তু ছাত্রছাত্রীরা এসব কর্মকান্ডে খুব সংখ্যক অংশগ্রহণ করে। তিনি শিক্ষার্থীদের কলেজে বেশী বেশী ক্লাস করার নির্দেশ দেন।

‎এসময় আরো উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক মীর কাশেম সহ কলেজের প্রবীণ নবীন শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102