বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপির কাঁটা হবে ” বিদ্রোহী প্রার্থী  “ চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ ইনার হুইল ডিস্ট্রিক্টের ৫০ বর্ষপূর্তিতে ইন্ডিয়া ইউনিভার্স বিজয়ী-রিচা শর্মা আনোয়ারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়পুরে রাশেদুল ইসলাম ও বদরুল হক চৌধুরী নেতৃত্বে মিছিল

আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজার এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেল ৫টায় আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মো. হেলাল প্রকাশ বেলাল নামের এক ব্যক্তিকে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় এবং মো. ইদ্রিস, মো. মাসুদ ও মো. আবদুর রহিম নামের তিন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত চারজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে মো. হেলাল প্রকাশ বেলাল ও মো. ইদ্রিসকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মাসুদ ও মো. আবদুর রহিমকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102