সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১৫ আগস্ট ছাত্রলীগের ব্যানারে মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা,আটক ১ খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আনোয়ারায় চোলাই মদ সেবনরত অবস্থায় আটক ২, অর্থদন্ড ও কারাদন্ড আনোয়ারায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস এমপি সরওয়ার জামাল নিজামের সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত জনবান্ধব ভূমিসেবার প্রত্যয় ফটিকছড়ির নতুন এসি ল্যান্ড রহমত উল্লাহর যথাযোগ্য মর্যাদায় সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ

সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা শনিবার (১৫ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় এসএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম সভাপতিত্বে সিলেট মহানগরীর ইমাম সমিতি, হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলা, আশেকানে আউলিয়া বাংলাদেশ, আউলিয়া ফেডারেশন সিলেট, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, হযরত শাহপরাণ (রহ.) ওরসসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন।পুলিশ কমিশনার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, উলামায়ে কেরাম সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বিপথগামীদের সঠিক পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সুন্দর সমাজ গঠনে উলামায়ে কেরামের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে, যাতে মানুষ বিপথে না যায়।

সভায় আসন্ন হযরত শাহপরাণ (রহ.) ওরস মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গণে গান-বাজনা, মাদক সেবন ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ করে ধর্মপ্রাণ মানুষের নির্বিঘ্নে জিয়ারত ও ইবাদতের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাজারের পবিত্রতা ও ইসলামী শরীয়তের বিধান মেনে চলার জন্য আগতদের সচেতন করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ সিলেট মহানগরীর ইমাম সমিতি, হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলা, আশেকানে আউলিয়া বাংলাদেশ, আউলিয়া ফেডারেশন সিলেট, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, হযরত শাহপরাণ (রহ.) ওরসসহ এসএমপি’র অন্যান্য অফিসারবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102