সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১৫ আগস্ট ছাত্রলীগের ব্যানারে মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা,আটক ১ খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আনোয়ারায় চোলাই মদ সেবনরত অবস্থায় আটক ২, অর্থদন্ড ও কারাদন্ড আনোয়ারায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস এমপি সরওয়ার জামাল নিজামের সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত জনবান্ধব ভূমিসেবার প্রত্যয় ফটিকছড়ির নতুন এসি ল্যান্ড রহমত উল্লাহর যথাযোগ্য মর্যাদায় সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ

আনোয়ারায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস এমপি সরওয়ার জামাল নিজামের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) 

” রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, “আনোয়ারায় প্রায় ৭ হাজার ৭৪৪ জন মৎস্যজীবী রয়েছেন। বিভিন্ন সময়ে মাছ আহরণ বন্ধ থাকলে মৎস্যজীবীরা যে সহযোগিতা পান, তা পর্যাপ্ত না হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মৎস্যজীবীরা যাতে আরও বেশি উপকৃত হন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”
তিনি মৎস্যজীবীদের ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যেভাবে কাজ করছেন আমরা তার প্রশংসা করি। মৎস্যজীবীদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে।”
এমপি আরও বলেন, “বিগত সময়ে তৈরি করা তালিকায় যদি কোনো ত্রুটি থাকে, তাহলে তা সংশোধন করতে হবে। যারা আগে সহযোগিতা পাননি, তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
তিনি বলেন, আনোয়ারা একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধশালী এলাকা। ছেলে-মেয়েরা ভালোভাবে পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো চাকরির সুযোগ পাবে। কর্মসংস্থান সৃষ্টি ও এলাকার উন্নয়নে কাজ করা হচ্ছে।
তিনি সবাইকে অপপ্রচার ও বিভাজনের রাজনীতি থেকে দূরে থেকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু জাফর মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মৎস্যজীবীদের উন্নয়ন, মাছ উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102