সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেইপিজেড-ইয়ংওয়ানে স্থানীয়দের চাকরির সুযোগের দাবি শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু

বড় পর্দায় পা রাখছেন সামিয়া আক্তার রিতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

অভিনয়ের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন ২০২৪ সালে। বিজ্ঞাপনে কাজের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর ধীরে ধীরে নাটক ও মিউজিক ভিডিওতে নিজের জায়গা তৈরি করছেন নারায়ণগঞ্জের মেয়ে সামিয়া আক্তার রিতা। এবার সেই পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়। বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আজ পুবাইলে চলছে নতুন সিনেমা ‘তেজা’র গানের শুটিং। সিনেমাটির ‘পাত্রী চাই’ শিরোনামের গানে অংশ নিয়েছেন সামিয়া। এই গানের শুটিংয়ের মধ্য দিয়েই শুরু হয়েছে ‘তেজা’ সিনেমার যাত্রা। গানটির নৃত্য পরিচালনা করছেন মাইকেল বাবু। সিনেমাটি পরিচালনা করছেন রিদম খান শাহিন।
লিজান মেহেদীর বিজ্ঞাপনের মাধ্যমে ২০২৪ সালে শোবিজে পা রাখেন সামিয়া। এরপর একে একে তিনটি মিউজিক ভিডিও এবং ১৫টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার অভিজ্ঞতার পর এবার সিনেমায় কাজের সুযোগকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবেই দেখছেন এই অভিনেত্রী।
অভিনয় নিয়ে সামিয়ার স্বপ্নটাও বেশ পরিষ্কার। ভালো কাজের মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচিত হতে চান তিনি। শুধু পরিচিতি নয়, নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়াই তার মূল লক্ষ্য।
সামিয়া আক্তার রিতা বলেন, ভবিষ্যতে ভালো একজন অভিনয়শিল্পী হতে চাই। ভালো কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনুক, আমার কাজকে ভালোবাসুক এবং আমাকে হৃদয়ে ধারণ করুক, আমি সবসময় এটাই চাই।
নারায়ণগঞ্জের সামিয়া ইন্টারমিডিয়েট সম্পন্ন করেছেন। অভিনয়ের পাশাপাশি নিয়মিত নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। ‘তেজা’র ‘পাত্রী চাই’ গানটি তার ক্যারিয়ারে বড় পর্দার নতুন দরজা খুলে দেবে বলে আশাবাদী এই তরুণ অভিনেত্রী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102