মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনডিএম চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন, এমরান আহবায়ক, নুরুল ইসলাম সদস্য সচিব আনোয়ারায় যুবদল নেতা নজরুলের উপর হামলা, থানায় অভিযোগ নদীয়ার বাদকুল্লায় ড.শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মুর্তির আবরন উন্মোচন সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, ‘টার্গেট কিলিং’ এর শিকার সাংবাদিক তুরাব : মিফতাহ সিদ্দিকী বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত কলকাতার নলিনী গুহ সভাগৃহে নৃত্য,সুর,সংস্কৃতির বন্ধনে”ছন্দে ও আনন্দে” সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে রাউজানে বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন ভাটির সুরে,বর্ষার ছন্দে: হাওরের বুকে ‘শব্দকথা হাওর বিলাস ২০২৬’ উদযাপন সুনামগঞ্জে সোসাইটি অব ম্যাক্রো ইমপ্রুভমেন্ট অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট—স্মাইল এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত একাধিক প্রতিভায় উজ্জ্বল আনাহিতা

একাধিক প্রতিভায় উজ্জ্বল আনাহিতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

মো আবদুল করিম সোহাগ

শিশু শিল্পী আনাহিতা রহমান। অল্প বয়সেই নাচ, অভিনয়, মডেলিং ও মার্শাল আর্টে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। সংস্কৃতি চর্চার সাফল্যের স্বীকৃতি হিসেবে গত ৩১ জুলাই আইপা অ্যাওয়ার্ড-এর দ্বিতীয় আসরের আয়োজনে চাইল্ড আর্টিস্ট ও ড্যান্সার ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করে শিশু শিল্পী আনাহিতা রহমান। এর মাধ্যমে এই ক্ষুদে শিল্পীর ঝুলিতে যোগ হয়েছে আরও একটি সম্মাননা।

মাত্র ছয় বছর বয়সে মায়ের অনুপ্রেরণায় আনাহিতার মিডিয়ায় পথচলা শুরু হয়। একই সময়ে তিনি ভর্তি হন বুলবুল ললিতকলা একাডেমিতে। সেখান থেকে চার বছরের ক্লাসিক্যাল নৃত্য কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। ছোটবেলা থেকেই নাচের প্রতি গভীর আগ্রহ থাকায় নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে তুলেছেন। ইতোমধ্যে বিটিভি, এটিএন বাংলা এবং দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের নৃত্যানুষ্ঠানে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
নাচের পাশাপাশি টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি), ওভিসি, ফ্যাশন শো এবং নাটকেও সমানভাবে ব্যস্ত সময় পার করছেন আনাহিতা। খুব শিগগিরই এটিএন বাংলার মেগা ধারাবাহিক ‘বেগমপাড়া’ নাটকে তাকে দেখা যাবে। শিশুশিল্পী হিসেবে বিভিন্ন মাধ্যমে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ইতোমধ্যেই দর্শক ও নির্মাতাদের নজর কেড়েছে।

এ পর্যন্ত ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ও মডেল হিসেবে ১৭টি সম্মাননা অর্জন করেছেন আনাহিতা। এর মধ্যে উল্লেখযোগ্য ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড, আইপা অ্যাওয়ার্ড (সিজন ওয়ান), স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড, বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড এবং স্টার ভিক্টরি অ্যাওয়ার্ড। সর্বশেষ আইপা অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসরের সম্মাননা তার সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে।
শিল্পচর্চার পাশাপাশি খেলাধুলাতেও সমান আগ্রহ রয়েছে আনাহিতার। গত বছর বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট অর্জন করেন তিনি, যা তার বহুমুখী প্রতিভার আরেকটি দৃষ্টান্ত।
বর্তমানে আনাহিতা রহমান কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড ফাইভের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি নিয়মিত নাচ, অভিনয় ও মডেলিং চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখেন এই প্রতিভাবান শিশু শিল্পী।

অল্প বয়সেই একের পর এক সাফল্য অর্জনের মাধ্যমে আনাহিতা রহমান প্রমাণ করে চলেছেন, নিষ্ঠা, পরিশ্রম এবং পরিবারের সহযোগিতা থাকলে স্বপ্নপূরণের পথ অনেকটাই সহজ হয়ে ওঠে। সামনে আরও বড় পরিসরে নিজের প্রতিভা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102