বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ডাকাত মোহাম্মদ আলী আটক নিউ ব্যারাকপুরে ৬৫০ কৃতী পড়ুয়াকে সংবর্ধনা,AI ও IoT ল্যাব গড়ার ঘোষণা ‌ ঘোড়াঘাটে জলের নিচ থেকে ইয়াবা উদ্ধার মানবিক কার্যক্রম আরও বেগবান করতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের নতুন কমিটি বোয়ালখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন মা ও দুই সন্তানের কণ্ঠে নতুন গানের আবহ কলকাতার বিজয়গড়ে “কালের মন্দিরা”র উদ্যোগে সুরের মূর্ছনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তনে ডি.লিট.সম্মানে ভূষিত

নিউ ব্যারাকপুরে ৬৫০ কৃতী পড়ুয়াকে সংবর্ধনা,AI ও IoT ল্যাব গড়ার ঘোষণা ‌

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা

– নিউ ব্যারাকপুরের কৃষ্টি অডিটোরিয়ামে রবিবার শ্রীরাম প্রচার সংঘের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ প্রায় ৬৫০ জন ছাত্র- ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা ও সংঘের কর্ণধার দুর্জয় পাল বলেন, সমাজের উন্নয়নের মূল ভিত্তি শিক্ষা। সেই লক্ষ্যেই প্রতি বছর মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের প্রাক্তনী দুর্জয় পাল নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন,শৃঙ্খলা ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্যে তিনি বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার মাধ্যম নয়,বরং মানুষের ব্যক্তিত্ব ও মূল্যবোধ গঠনের অন্যতম ভিত্তি। তিনি তাঁর প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ স্কুলে শীঘ্রই একটি আধুনিক AI ও IoT ল্যাব স্থাপনে সহযোগিতার ঘোষণা করেন। এই উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্ম প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক,শিক্ষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচির সফল আয়োজনে গোপাল আইচ,অভি সাহা,অভিষেক মণ্ডল-সহ শ্রী রাম প্রচার সংঘের সকল সদস্যের ভূমিকার প্রশংসা করে তাঁদের ধন্যবাদ জানান দুর্জয় পাল। উপস্থিতদের মতে, এই উদ্যোগ শিক্ষার প্রতি নতুন প্রেরণা জোগাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102