মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া

যুক্তরাজ্যে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের সফল বার্ষিক পুনর্মিলনী। এ আয়োজনে ব্যাচের প্রতিষ্ঠাতা (ক্রিয়েটর) বন্ধু মারুফ আহমদ-কে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদান, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

রবিবার ২১ জুন যুক্তরাজ্যে বসবাসরত এসএসসি’৯১ এর বন্ধু আমিনা আহমদ, মখছুছ আহমদ এবং আকরাম চৌধূরী তাঁদের নিজস্ব উদ্যোগে মারুফ আহমদের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তাঁদের এই উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত সকল বন্ধুদের হৃদয় ছুঁয়ে যায়।

গত ছয় বছর ধরে মারুফ আহমদ নিরলসভাবে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসএসসি ‘৯১ ব্যাচের বন্ধুদের খুঁজে বের করে একই প্ল্যাটফর্মে একত্রিত করার জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টা, সময়, শ্রম এবং একাগ্রতার ফলেই আজ এই গ্রুপে প্রায় ২৫০ জন বন্ধু এক সুদৃঢ় বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছেন।

শুধু সদস্য সংগ্রহই নয়, প্রতি বছরের পুনর্মিলনী সফলভাবে আয়োজনের পেছনেও তাঁর রয়েছে অসামান্য ভূমিকা। নীরবে, নিঃস্বার্থভাবে এবং আন্তরিকতার সঙ্গে তিনি বন্ধুত্বের এই পরিবারকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

তাঁর এই অসাধারণ অবদান, নেতৃত্ব এবং বন্ধুত্বের প্রতি গভীর ভালোবাসার স্বীকৃতিস্বরূপ এবারের পুনর্মিলনীতে তাঁকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

আমরা বন্ধু মারুফ আহমদের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন ভবিষ্যতেও একই আন্তরিকতা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের সকল বন্ধুকে এক সুদৃঢ় বন্ধনের মধ্যে আবদ্ধ রাখেন এবং আমাদের এই প্রিয় পরিবারকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলেন।

বন্ধুত্ব অটুট থাকুক, ভালোবাসা অমলিন থাকুক। এসএসসি ‘৯১ ইউকে ব্যাচ এগিয়ে যাক ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102