সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি লংগদুতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ প্রদান অনুষ্ঠিত নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান, পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঘোড়াঘাটে জলের নিচ থেকে ইয়াবা উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২৮০ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার

পুলিশের চোখ ফাঁকি দিতে খালের পানিতে ইয়াবা ছুড়ে ফেলেও শেষ রক্ষা হয়নি। প্রমাণ গায়েব করার সেই চেষ্টা মুহূর্তেই ভেস্তে দেন এক পুলিশ কর্মকর্তা। খালে ঝাঁপ দিয়ে উদ্ধার করেন পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা। পরে ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই সন্দেহভাজন মাদক কারবারিকে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার আগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খাঁ-পুকুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় ইয়াবার পাশাপাশি জব্দ করা হয় অভিযুক্তদের ব্যবহৃত একটি মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতরা হলেন আফান ইসলাম হেলাল (৩৫), পিতা ইসমাইল মিয়া। তার স্থায়ী বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে হলেও বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে বসবাস করেন। অপরজন সালমান শাহ (২৩), পিতা সাইফুল ইসলাম। তার বাড়িও একই উপজেলার দেওগ্রাম গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে এসআই সাইফুল, এসআই ওয়াজিদসহ একটি পুলিশ দল এলাকায় অভিযান চালাচ্ছিল। উপজেলার,খাঁ-পুকুর ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় নিজেদের কাছে থাকা ইয়াবাগুলো পাশের খালের পানিতে ছুড়ে ফেলেন তারা।

বিষয়টি বুঝতে পেরে এসআই ওয়াজিদ কোনো বিলম্ব না করে খালে ঝাঁপ দেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন। পরে আটক দুই ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবা তাদের বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। বুধবার তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102