শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

বোয়ালখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আসু তালুকদার বাড়িতে জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিজাম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন স্থানীয় আবদুল হামিদের জ্যেষ্ঠ ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই মো. সুমনের আঘাতে নিজাম উদ্দিন গুরুতর আহত হন। পরে তার শ্বশুর ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102