শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ পটিয়ায় পিঙ্গলা-বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস উদ্বোধন মধু বুড়ির স্বপ্ন পূরণ করলো জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আজ থেকে নতুন ঘরে সেই মধু বুড়ি  আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী তৎপরতা  সাংবাদিক রতন কান্তি দাশের সহধর্মিণী স্বর্গীয়া চম্পা দাশ এর বাৎসরিক আদ্যাশ্রাদ্ধ অনুষ্ঠিত কলকাতায় পথ‌ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করল ‘আর্থভা শান্তিভানা’ বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৬ স্বাস্থ্য শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময়: জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা নিশ্চিতে নির্দেশনা দিলেন সিসিক প্রশাসক বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রামের এনসিপির শীর্ষ নেতা আফতাব মজুমদার আটক ব্লাড ডোনেশন সোসাইটি এর টি-শার্ট ও ওড়না উন্মোচন অনুষ্ঠান

আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী তৎপরতা 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩২০ বার পড়া হয়েছে

 আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

সারা দেশে ইউনিয়ন পরিষদের (্ইউপি) নির্বাচন আগামী অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা করেছে সরকার। এ নির্বাচনকে সামনে রেখে গ্রামে-গঞ্জে বইছে ভোটের হাওয়া। অন্যান্য জেলার মতো চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ৭ নং সদর ইউনিয়নের  সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এই সদর ইউনিয়নে সরকারী প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ অফিস হওয়ায় এই ইউনিয়নটি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে।

‎ এ উপজেলার সদর  ইউনিয়নে প্রায় পাঁচ থেকে ছয় জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন কৌশলে  মাঠে নেমেছেন। তাদের কেউ আগাম শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, উঠান বৈঠক করছেন। অনেকেই পোস্টার-ব্যানার সাঁটিয়ে এবং স্থানীয় সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে জনসমর্থন পেতে ব্যস্ত সময় পার করছেন। ক্ষমতাসীন বিএনপির একাধিক নেতা প্রার্থী হওয়ার জন্য কাজ করছেন। পাশাপাশি রাজনৈতিক দলের বাইরের কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

আনোয়ারা সদরের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম মোঃ নূর আলী, সুশীল ধর চান্দু, মোঃ আক্তারুজ্জামান ( আক্তার ),  মোহাম্মদ ওসমান গণি,শ্রী প্রকাশ সরকার, রাজু দাশগুপ্ত অন্যতম।

‎সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নূর আলীর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকান্ড। তিনি আনোয়ারা ৭নং সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য (১৯৯৬), উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ( ২০০১), উপজেলা বিএনপির  সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬ সালে বিএনপির মনোনীত ৭নং আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে দলীয় প্রতিক ধানের শীষ নিয়ে অংশ গ্রহণ করেন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে বিএনপির রাজনীতি করেছি। আগামী নির্বাচনে দলীয়  প্রার্থী হিসাবে নিজেকে উপস্থাপন করছি। গত ২০১৬ সালে আমাদের দলের চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া আমাকে দলীয় প্রতিক ধানের শীষে ভোট করার সুযোগ দিয়েছিল। আমি আশাকরি আমাদের চারবারের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের সমর্থনে আনোয়ারা সদর ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করবে।  আমি নির্বাচিত হলে এই ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব।

মোঃ আক্তারুজ্জামান আক্তার ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। তিনি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহ সভাপতি , দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তিনি বলেন দলের দুঃসময়ে আমি হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে ছিলাম। জেল জুলুম মামলা হামলা সবকিছু মোকাবেলা করে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে গিয়েছিলাম। বর্তমানে  দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এর নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি আমাকে ৭ নং সদর ইউনিয়নবাসী  তাদের সেবা করার সুযোগ দিবে।

সুশীল ধর চান্দু  এর আগে দীর্ঘ প্রায় ৮ বছর  এই সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমি সদর ইউনিয়নে ৮ বছর চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত )  এর দায়িত্ব পালন করেছি। আমার এই দায়িত্ব পালন কালে আমি সদর বাসীর কল্যাণে অনেক কাজ করেছিলাম।  আগামীতেও এই সদর ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করার তাগিদেই আমি নির্বাচন করবো। বিশেষ করে সদর বাসীর প্রাণের দাবীর প্রতি সম্মান রেখে নির্বাচনে অংশগ্রহণ করবো। সদর বাসীর প্রতি আমার দৃঢ় বিশ্বাস তারা আমাকে জয়ী করে আমাকে আবারো সেবা করার সুযোগ দিবে। আমিও তাদের প্রত্যাশা পূরন করার ‎শতভাগ চেষ্টা করে যাবো।

অপর প্রার্থী প্রকাশ সরকার জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত আছেন বলে জানান তিনি। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন এর সাথেও জড়িত। তিনিও এবার চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বলেন, আমি চারবারের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি সাহেবের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি। বিগত নির্বাচনে সাংসদ এর নির্বাচন পরিচালনা কমিটির একজন হয়ে তার জন্য দিনরাত কাজ করে উনাকে চতুর্থবারের মত বিজয়ী করতে ভুমিকা রেখে ছিলাম। আমি বিশ্বাস করি আনোয়ারা সদরের ভোটাররা আমাকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করে সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজামকে উপহার দিবে।

‎চেয়ারম্যান পদপ্রার্থী মোহাং ওসমান গণিও জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। তিনি আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি  ( ১৯৯৭ – ১৯৯৮ ) এবং আনোয়ারা উপজেলা ছাত্রদলের সহ সভাপতি ছিলেন ( ২০০১- ২০০২ )। তিনি বলেন, আমি  জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। ছাত্র জীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে প্রথম থেকেই আনোয়ারা কর্ণফুলীর মাটি ও মানুষের নেতা, চারবারের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের সাথে রাজনীতি করছি। তার নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার এখানে শুরু হয়েছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই এই সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবো।

এই ইউনিয়নের অপর চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান ইউপি সদস্য রাজু দাশগুপ্ত বলেন, আমি দীর্ঘদিন এই সদর ইউনিয়নের ইউপি সদস্য হিসেবে মানুষের সেবা করেছি। এই দীর্ঘদিন মানুষের জন্য কাজ করার ফলে এখন ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য উৎসাহ দিচ্ছে। ইউনিয়নবাসীর চাহিদাকে সম্মান জানাতে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করবো।

বাংলাদেশের রাজনীতির ধারা অনুযায়ী সরকার পক্ষ থেকে একজনকে দলীয় সমর্থন দিয়ে থাকেন। এখন দেখার বিষয় স্থানীয় সাংসদ ও জেলা উপজেলার ক্ষমতাসীন দলের নেতারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কে কাকে সমর্থন দেয়।পাশাপাশি ইউনিয়ন এর ভোটাররা কাকে ভোট দিয়ে জয়ী করায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102