সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

মা ও দুই সন্তানের কণ্ঠে নতুন গানের আবহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

সন্তানকে ঘিরে বাবা-মায়ের ভালোবাসা ও আবেগের অনুভূতি নিয়ে নতুন গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী ইসফাতারা রনি। ‘লক্ষ্মী সোনামণি’ নামের গানটি প্রকাশের পর এর মিউজিক ভিডিওতেও উঠে এসেছে শিল্পীর ব্যক্তিজীবনের এক বিশেষ অধ্যায়। ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন তার দুই সন্তান রিদওয়া কায়সার রুহা ও রাইয়ান কায়সার রুহান।
‘রনি’স টিউন’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ শুভ এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. কে. রানা।
সন্তানকে ঘিরে একটি পরিবারের আনন্দ, শিশুর নিষ্পাপ উপস্থিতি এবং বাবা-মায়ের জীবনে নতুন অতিথির আগমনের পর তৈরি হওয়া আবেগই গানটির মূল উপজীব্য। মিউজিক ভিডিওতে নিজের দুই সন্তানকে সঙ্গে নিয়ে কাজ করায় পুরো আয়োজনটিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রার আন্তরিকতা। পর্দার অভিনয়ের বদলে এখানে ফুটে উঠেছে বাস্তব জীবনের সম্পর্কের মায়া ও ভালোবাসা।
গানটি নিয়ে ইসফাতারা রনি বলেন, ‘লক্ষ্মী সোনামণি’ মূলত বাবা-মায়ের জীবনে সন্তানের আগমনকে ঘিরে তৈরি হওয়া আনন্দের গল্প। সহজ কথার সঙ্গে আবেগঘন সুরের সমন্বয়ে গানটি তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস, সন্তানকে ঘিরে এমন অনুভূতির সঙ্গে অনেক বাবা-মাই নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন এবং গানটি তাদের হৃদয় ছুঁয়ে যাবে।
পরিবারের ভালোবাসা ও সন্তানের প্রতি বাবা-মায়ের গভীর অনুভূতিকে কেন্দ্র করে তৈরি ‘লক্ষ্মী সোনামণি’ গানটি শ্রোতাদের মধ্যে আবেগ তৈরি করবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102