সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

প্রার্থীতা ফিরে পেল খোরশেদ আলম খসরু ও শামসুল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

মো আবদুল করিম সোহাগ

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক শামসুল আলম। বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ড রবিবার এই প্রার্থীতা ফিরিয়ে দেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও আপীল বোর্ডের চেয়ারম্যান মাহবুবা খাতুন মিনু এই রায় প্রদান করেন।

পরপর দুই বার একই পদে দায়িত্ব পালন করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না মর্মে গত ৫ জুলাই খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের প্রার্থীতা বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন বোর্ড। এরপর প্রার্থীতা ফিরে চেয়ে গত ৭ জুলাই আপিল বোর্ডে আবেদন করে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলম।

সকল তথ্য উপাত্ত যাচাই বাছাই শেষে রবিবার বিকেলে খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের প্রার্থীতা ফিরিয়ে দেয় আপিল বোর্ড। এই রায়ের পর খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধা রইলো না।

অনুভূতি প্রকাশে খোরশেদ আলম খসরু বলেন, আপিল বোর্ডের সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্তের কারণে আমি ন্যায় বিচার পেয়েছি। আপিল বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

শামসুল আলম বলেন, আপিল বোর্ডের এই রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে বলেই আমি মনে করি। আগামী ৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর বিজয়ী ও বিজিতদের সঙ্গে নিয়ে আমরা সবাই চলচ্চিত্র শিল্পকে সফলতার পথে এগিয়ে নিতে পারবো বলে আশা প্রকাশ করছি। আপিল বোর্ডের এই রায়ের পর সিনেমাপাড়ায় এখন উৎসবের হাওয়া বইছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন সিনেমা অঙ্গনের মানুষেরা। আর নির্বাচন পরবর্তীতে নতুন নেতৃত্ব সিনেমার উৎকর্ষ ও উন্নয়নে কাজ করবেন এমন আশাবাদ চলচ্চিত্র শিল্পের বাসিন্দাদের।

আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য প্রযোজক পরিবেশক সমিতির এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে খোরশেদ আলম খসরু-শামসুল আলম এবং আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল-কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু পরিষদ। দুই প্যানেলে এবার মোট ৪২জন প্রযোজক প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102