মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতার নববারাকপুর‘স্মৃতির খেয়া’র প্রকাশ,সাহিত্য-সংগীতে মুখর সন্ধ্যা পৌরপিতা সন্তোষ পাঠক ট্যান্কার ও অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা করলো ‌ মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কসবা জেলা কার্যালয় উদ্বোধন দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট কলকাতায়‌ অষ্টলক্ষী পরশুরাম ফাউন্ডেশনের উদ্যোগে জনকল্যাণ কার্যক্রম দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন চামু দরিয়া সেতু বাস্তবায়নের দাবি এক ছাদের নিচে পাঁচ নারীর গল্প সিলেটে স্বাস্থ্যখাতের সার্বিক পরিকল্পনা সভায় বাণিজ্যমন্ত্রী:স্বাস্থ্য খাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগাতে হবে

কলকাতার নববারাকপুর‘স্মৃতির খেয়া’র প্রকাশ,সাহিত্য-সংগীতে মুখর সন্ধ্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

তরুণ‌ বিশ্বাস কলকাতা–

– সাহিত্য,সংগীত ও মননচর্চার আবহে নববারাকপুরের রামকৃষ্ণ পাঠাগারের বিবেকানন্দ মঞ্চে প্রকাশিত হল‘স্মৃতির খেয়া’সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষ সংখ্যা। শিক্ষিকা ও সুলেখিকা গৌরী বিশ্বাস মিত্রের সম্পাদনায় প্রকাশিত ৬০ পাতার এই পত্রিকায় স্থান পেয়েছে কবিতা,ছোটগল্প,উপন্যাস, প্রবন্ধ ও নিবন্ধ। সুধন্য সঙ্গীতালয়ের পরিচালনায় অনুষ্ঠানের সূচনায় ‘আনন্দ ধ্বনি’ প্রতিষ্ঠানের শিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও প্রয়াত শিক্ষিকা রেখা মিত্র,শিক্ষানুরাগী রবীন্দ্রনাথ মিত্র এবং সার্বণী মিত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে পত্রিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। ভাষার মাতৃ স্বরূপা সংস্কৃত’বিষয়ক আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ পূর্ণেন্দু বসু, অধ্যাপক শম্ভুনাথ দে ও সাহিত্যিক শ্যামসুন্দর গুই। সংস্কৃত ভাষার ঐতিহ্য ও চর্চার গুরুত্ব তাঁদের বক্তব্যে উঠে আসে। গৌরী বিশ্বাস মিত্র বলেন,সাহিত্য সমাজের দর্পণ। মানুষের কথা,সময়ের কথা এবং মূল্যবোধের কথাই সাহিত্যের মাধ্যমে প্রকাশ পায়।”কবিতা পাঠ ও সংগীত পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102