মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
আজ থেকে বিলপুরে শুরু হচ্ছে রাস মহোৎসব লংগদু তিনটিলা বন বিহারের কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত আনোয়ারায় অফিস উদ্ভোধন ঘিরে চালক শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ গণেশ দাস ও শিখা রানী দাস কালচারাল একাডেমির শুভ বিজয়ার মিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে ২ নম্বর ওয়ার্ড বিএনপির মানববন্ধন ঝিনাইদহ সদর ও কালীগঞ্জে রাশেদ খাঁনের ডিও লেটারের প্রেক্ষিতে নতুন সড়ক নির্মাণের নির্দেশনা সক্ষম মানুষের পাশে দাঁড়াতে স্নেহের পরশ কল্যাণ প্রকল্প’-এর উদ্যোগ ইয়ং রিক্রিয়েশন ক্লাব CWBTA & MASA এর যৌথ ভাবে পরিবেশ বান্ধব সম্মান দুর্গাপূজার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি : অধ্যাপক ড. খালিদুর রহমান আনোয়ারায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৯ মামলা ও জরিমানা

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল: দ্বিতীয় আসরে হাবিলসাসদ্বীপ ইউনিয়ন জয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়া উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ১৭ ইউনিয়ন ভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় আসর খলিল মীর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে কোয়াটার ফাইনাল খেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০শে জুন) বিকেলে
অনুষ্টিত টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলার দ্বিতীয় আসরে হাবিলাসদ্বীপ ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ বনাম খরনা ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের মধ্যে খেলা অনুষ্টিত।এ খেলা দুই দলের তীব্র প্রতিযোগিতার আড্ডা লড়াইয়ে হাবিলাসদ্বীপ ইউনিয়ন ৩-১গোল ব্যবধানে খরনা ইউনিয়নকে হারিয়ে বিজয় লাভ করে।এরপর ম্যাচের খেলা পরিচালনায় রেফারীর বাঁশির সর্বশেষ সুরের ফলাফলে হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিজয় লাভ করে।
এ খেলা অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন হক এন্টারপ্রাইজ ট্রাস্টের ডিরেক্টর ও মরহুম হাজী নুরুল হক ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং এমপি এনামের সুযোগ্য বড় সন্তান আকিবুল হক।
উদ্বোধক ছিলেন জিরি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের আহব্বায়ক ক্যাপ্টেন আবু তৈয়ব।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি সিনিয়র সদস্য আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দিন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান,খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন,হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সুজন,খরনা ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব আলী,উপজেলা ছাত্রদল নেতা করিম মেম্বার,সাকিব বিন জামাল,এডভোকেট তারেক প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি ইকবাল সিকদার সুমন,জিরি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রতিনিধি ,সাজ্জাদ হোসেন রুবেল,শাহ্ আলম প্রমুখ।
এছাড়াও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি,যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানের প্রধান অতিথি মোহাম্মদ আকিবুল হক বক্তব্যকালে বলেন,মাদকমুক্ত সমাজ বির্নিমানে খেলা-ধুলার বিকল্প নেই।যুবসমাজকে ক্রীড়ামুখী ও মনযোগী করতে জিয়া স্মৃতি সংসদ উপজেলার ইউনিয়ন পর্যায় ভিওিক এই ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করে সত্যিকার অর্থে মাদক প্রতিরোধ করার এক মহাঔষধ হিসেবে কাজ করবে।যার কারনে জিয়া স্মৃতি সংসদ সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ প্রসংসার দাবীদার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102