
—তরুণ বিশ্বাস,কলকাতা-–
– শিল্প,সৌন্দর্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা ২৮ জুন রবিবার ২০২৬ সন্ধ্যায় কলকাতার গান্ধী সেবা সদন মানিক্য মঞ্চে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ছন্দে আনন্দে এর কর্ণধার রত্না দাস ।বহরমপুর রবিতীর্থ শুভ উদ্বোধনের পর একের পর এক মনোমুগ্ধকর গান পরিবেশনায় মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। রবীন্দ্র,ও সৃজন শীল গান পরিবেশনার অপূর্ব সমন্বয়ে শিল্পীরা তাঁদের অসাধারণ দক্ষতার পরিচয় দেন। প্রতিটি পরিবেশনাই দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে। সর্বোপরি,শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়,বরং শিল্প,সংস্কৃতি,সৌহার্দ্য ও সৃজনশীল তার এক অপূর্ব উৎসবে পরিণত হয়। সমাপনী সঙ্গীত পরিবেশন করেন সংস্থার প্রাণপ্রতিমা রত্না দাস। শিল্পীদের অনবদ্য পরিবেশনায় গান্ধী সেবা সদন মানিক্য মঞ্চ প্রেক্ষাগৃহ এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী হয়ে থাকে।