সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ সজীব উদ্দিন চন্দনাইশে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-৩ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জিম্বাবুয়ে ‘এ’দলের সঙ্গে ড্র করল বাংলাদেশ সরকার নকলমুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে: সিলেটে শিক্ষামন্ত্রী ভাইরাল হতে আসছে ‘প্রেমের ভাইরাস’ প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন কার্যকরী কমিটি গঠিত চেয়ারম্যান প্রফেসর ডা. কনক, সেক্রেটারি দেবাশীষ কলকাতার সুজাতা সদনে ‘মায়ামৈত্রী’র বর্ণাঢ্য সুর ও নৃত্যের মূর্চ্ছনা কলকাতায় পঞ্চম দার সুরে নস্টালজিয়ার জাদু, মুগ্ধ করল ‘দিল সে পঞ্চম” – যুব সমাজই দেশের চালিকা শক্তি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৯ তম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠানে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক আজকের জিনিয়াসরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে

কলকাতার সুজাতা সদনে ‘মায়ামৈত্রী’র বর্ণাঢ্য সুর ও নৃত্যের মূর্চ্ছনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

শিল্প,সৌন্দর্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলা ২৬ জুন শুক্রবার ২০২৬ সন্ধ্যায় কলকাতার সুজাতা সদনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান ‘মায়ামৈত্রী’। সহচরী নৃত্যায়ন, কণিকা ডান্স অ্যাকাডেমি এবং নটরাজ কলাবিদ্যা-র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের পরিচালনায় নৃত্য শিক্ষিকা মামনি গিরি, কণিকা হাজরা এবং মৌসুমী ব্যানার্জী। অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পর একের পর এক মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনায় মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। শাস্ত্রীয়, রবীন্দ্র,লোকনৃত্য ও সৃজন শীল নৃত্য পরিবেশনার অপূর্ব সমন্বয়ে শিল্পীরা তাঁদের অসাধারণ দক্ষতার পরিচয় দেন। প্রতিটি পরিবেশনাই দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে। প্রধান অতিথি ছিলেন সমাজসেবী ড.সুকান্ত কুমার হালদার,সমাজ সেবী ও সাংবাদিক ড.সাস্বতী দাস,অভিনেতা জয় অনুধাব, সাংবাদিক এলীনা ভট্টাচার্য এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর মেঘনা হালদার। অতিথিরা তাঁদের বক্তব্যে শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজকদের আন্তরিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সঞ্জ মণ্ডল ও এলীনা ভট্টাচার্য। তাঁদের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। সর্বোপরি,‘মায়ামৈত্রী’ শুধুমাত্র একটি নৃত্যানুষ্ঠান নয়,বরং শিল্প,সংস্কৃতি, সৌহার্দ্য ও সৃজনশীল তার এক অপূর্ব উৎসবে পরিণত হয়। নৃত্যশিল্পী দের অন বদ্য পরিবেশনা এবং দর্শকদের আন্তরিক ভালোবাসায় সুজাতা সদনের প্রেক্ষাগৃহ এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী হয়ে থাকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102