সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় সুচক্রদন্ডী রাস মহোৎসব উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান পটিয়ার কোঁলাগাঁও নবারুন শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক চড়ুইভাতির কর্মসূচী পালিত আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় নিয়ে ধোঁয়াশা কেইপিজেড-ইয়ংওয়ানে স্থানীয়দের চাকরির সুযোগের দাবি শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ -ঢাকা

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিতে) সদ্যপ্রয়াত প্রখ্যাত নৃত্য পরিচালক জাকির হোসেনের রুহের মাগফিরাত কামনা করে এক মিলাদ, দোয়া মাহফিল ও কোরআন খতম হয়েছে। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ‘আরমান-মুক্তি পরিষদ’ এই বিশেষ স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে।

দোয়া মাহফিলে আরমান-মুক্তি পরিষদের নেতাকর্মী ছাড়াও ওমর সানীসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, কলাকুশলী এবং জাকির হোসেনের দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করা হয়। এ সময় শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি বলেন, নৃত্য পরিচালক জাকির হোসেন ভাই ছিলেন অত্যন্ত গুণী এবং বিনয়ী একজন মানুষ। রূপালি পর্দায় তারকাদের নাচের ছন্দে তুলে ধরার পেছনে তার অবদান চলচ্চিত্র অঙ্গন দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার এই অকাল প্রস্থান চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ জাকির ভাইকে জান্নাত দান করুন আমিন।

স্মৃতিচারণ শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাদের ধর্য্য ধারণের তাওফিক কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত ২৩ জুন না ফেরার দেশে পাড়ি জমান খ্যাতনামা এই নৃত্য পরিচালক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর।রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের মৃত্যু হয়।

উল্লেখ্য, আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে একটি হলো অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102