বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহিরা ঐক্য পরিষদের আলোচনা সভায় নিখোঁজ মৃদুল মল্লিক এর সন্ধানের জন্য  প্রসাসনের কাছে দাবী গাইঘাটায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য ’ পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ সম্পন্ন নিষিদ্ধঘোষিত সংগঠনের অরাজকতা নৈরাজ্য ঠেকাতে চন্দনাইশে যুবদলের বিক্ষোভ চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান গাইঘাটায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ২৭ জুন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক নগরবাসীকে সুরক্ষায় আগাম প্রস্তুতির নির্দেশ সিলেটের হযরত শাহজালাল মাজারে ৪দিনে মিলল নগদ ১৭ লাখ ৬৫ হাজার টাকা

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের পটিয়া উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ১৭ ইউনিয়ন ভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম দিনের খেলা খলিল মীর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩শে জুন) বিকেলে অনুষ্টিত খেলায় হাইদগাঁও ইউনিয়ন দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কাশিয়াইশ ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে জয় লাভ করে।
এ খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী রেজাউল করিম। উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি হাজী জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন।
প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল বশর সওদাগর, হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং সৌদি রিয়াদ বিএনপির সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ ইসহাক।
এছাড়াও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি ইকবাল সিকদার সুমন।সার্বিক সহযোগিতায় ছিল শহীদ জিয়া স্মৃতি সংসদ জিরি ইউনিয়ন শাখা।
অনুষ্টানের সভায় অতিথিরা বক্তব্যকালে বলেন,খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও শারীরিক চর্চার প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102