বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রথযাত্রা উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকঃ সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত যুব রেড ত্রুিসেন্ট সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ইউনিটের দ্বি-বার্ষিক পূর্তি উদযাপন অনুষ্ঠিত আনোয়ারায় আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ফাহিমের সাফল্যে গর্বিত বাংলাদেশ ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও হলেন সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ২৭ জুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

আনোয়ারা উপজেলায় জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার প্রদান ও শিশু উৎসব আগামী শনিবার (২৭ জুন) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৩ মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, লেখক-গবেষক জামাল উদ্দিন, উপজেলা হিসাবরক্ষণ অফিসার শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হিন্দোল বারী, লায়লা-সোবহান ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, শেভরন আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসাইন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুুষ্ঠানে কে জি শ্রেণি হতে অষ্টম শ্রেণির ১৯২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা করা হবে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের যথাসময়ে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণের আহবান জানিয়েছেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102