বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফের আলোচনায় অভিনেত্রী নওরিন আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা

চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

চট্রগ্রাম প্রতিনিধি

‎ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী ছবিতে অবমাননাকর আচরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ মঙ্গবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যলয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) এর মাধ্যমে চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

‎স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী ছবিতে অবমাননাকর আচরণ দেশের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

‎স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি মিলন শর্মা, সাংগঠনিক সম্পাদক পিংকু ভট্টাচার্য, সাংবাদিক রুপন দত্ত, চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজের সমন্বয়কবৃন্দ যথাক্রমে পলাশ সেন, শ্রীনন্দ দাশ, ত্রিপন ভৌমিক,সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পল্লব কান্তি চৌধুরী, বেবী চৌধুরী, পারুল দাশ, পুস্পিতা দাশ, অরূপ পাল সহ আরো অনেকে।
‎স্মারকলিপি প্রদান কালে নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন একটি সভ্য ও অসাম্প্রদায়িক রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য। ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা, সমঅধিকার ও স্বাধীনভাবে ধর্ম পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
‎বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102