
তরুণ বিশ্বাস,কলকাতা—
সাহিত্য,সঙ্গীত ও সংস্কৃতির মেলবন্ধনে ২২ জুন সোমবার ২০২৬ সন্ধ্যা ৬টায় হাবড়ার বনবনিয়া চৌমাথায় হাবড়া ‘নান্দনিক’-এর আয়োজনায় অনুষ্ঠিত হয় রবীন্দ্র-নজরুল সন্ধ্যা’। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত, কবিতা ও ভাবধারাকে কেন্দ্র করে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। আয়োজক দের পক্ষ থেকে অন্যতম সংগঠক তিমির বিশ্বাস জানান,”নতুন প্রজন্মের কাছে দুই কবির মানবতাবাদী চিন্তা,দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।” আবৃত্তি,সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ইশিকা,মানসী, খুশি, কনক,পর্ণা,শ্রীকান্ত ও মহাশ্বেতার মত সংস্কৃতিপ্রেমী মানুষ জনের সক্রিয় অংশ গ্রহণ অনুষ্ঠানকে প্রাণিত করে। শম্ভু দত্তর সঞ্চালনা অনন্য। অনুষ্ঠানে এলাকার সর্বসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।