সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ই জুন ২০২৬ ইং শুক্রবার বিকাল ৫ টায় চট্টগ্রামের সুপরিচিত ১০টি নৃত্য দলের অংশগ্রহণে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত হয়। ২০ টি ভিন্ন গানে নৃত্য পরিবেশন করে নৃত্য সংগঠন গুলো। মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী স্বপন দাশ,নৃত্যশিল্পী প্রমা অবন্তী, নৃত্যশিল্পী ফজল আমিন শাওন,নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা বড়ুয়া, নৃত্যশিল্পী নেভী দাশ অথৈ,নৃত্যশিল্পী অন্তর দে,নৃত্য শিল্পী লাকী দে,নৃত্যশিল্পী রুবেল সিংহ সহ আরো অনেকে। উদ্বোধক মানসী দাশ তালুকদার বলেন- শিল্প সংস্কৃতি চর্চা করে এভাবে মঞ্চে পারফর্ম করে সাধারণ মানুষকে শিল্প সংস্কৃতি প্রেমী করে তুলতে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বরেণ্য ব্যক্তিত্ব একুশে পদক প্রাপ্ত ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি বলেন-শিল্প সংস্কৃতি চর্চা একটি দেশের ঐতিহ্য সংস্কৃতি কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচিত করে। এমন সুন্দর নৃত্যানুষ্ঠান প্রশংসনীয়।

নৃত্য শিল্পী শুভ্রা সেন গুপ্তা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব কন্ঠশিল্পী মোঃ জিয়া উদ্দীন,সংগীত শিল্পী অনামিকা তালুকদার, শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপ এর এডমিন ও নাট্যকর্মী ফোরকান রাসেল সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নৃত্যনৈবেদ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্য দল: কৃত্তিকা নৃত্যালয়,
শুভঙ্করী ডান্স একাডেমী,সুরধ্বনি সংগীত বিদ্যালয়,আদিশঙ্কর নৃত্য কলা কেন্দ্র,সৃজন নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি,কল্পবৃক্ষ, ,নৃত্যেশ্বর নৃত্যালয়,রুমঝুম নৃত্যকলা একাডেমি ও দীপশিখা নৃত্য গোষ্ঠী

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102