রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটনের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা পূর্ব গড়িয়া বৃজি শ্রীশ্রী শিব কালী নবগ্রহ মন্দিরের বাৎসরিক উৎসব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক হলেন জামশেদ জিসান প্রবাসীদের জন্য চালু হচ্ছে আধুনিক আবাসন প্রকল্প- প্রবাসী কল্যাণ মন্ত্রী গৌরবময় ৩২ বছর রুবি জেনারেল হসপিটালে বিএমটি এর উদ্বোধন এফডিসিতে মোবাইল চুরির শিকার তানহা তাসনিয়া সিলেটে প্রাইভেট কারে করে এসে একটি মাদ্রাসা দানবাক্স থেকে টাকা চুরি সিলেট কোতোয়ালি মডেল থানার উদ্যোগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত

গৌরবময় ৩২ বছর রুবি জেনারেল হসপিটালে বিএমটি এর উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা

‎ Ruby General Hospital এবং Ruby Cancer Centre গত ৩২ বছর ধরে উন্নত মানের মাল্টি-স্পেশালিটি চিকিৎসা পরিষেবা প্রদান করে আসছে। ২০১৪ সালে Clinac iX with FFF Technology এবং ২০২৪ সালে Varian TrueBeam 3.0 পূর্ব ভারতের মধ্যে সর্বপ্রথম অত্যাধুনিক Radiation Therapy Machine চালু করে Ruby Cancer Centre। কলকাতায় একমাত্র ডিজিটাল PET CT সুবিধাও রয়েছে এই হাসপাতালেই।১৫ মে শুক্রবার ২০২৬ হসপিটালে পুনর্জন্মমূলক চিকিৎসা Regenerative Medicine এবং হেমাটো-অঙ্কোলজির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে অত্যাধুনিক বিশ্বমানের Stem Cell and Cellular Therapy Transplantation Unit, যা সাধারণভাবে Bone Marrow Transplant BMT Unit নামে পরিচিত, তার উদ্বোধনের মাধ্যমে।এই ইউনিটটির উদ্বোধন করেন হাসপাতালের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত,মিসেস রুবি দত্ত এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ কমল কুমার দত্ত,চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, Ruby General Hospital বলেন এই অত্যাধুনিক ইউনিট বহু রোগীর জীবন বাঁচাবে এবং তাঁদের নতুন করে জীবনের সুযোগ করে দেবে। Prof.Dr.Tuphan Kanti Dolai Senior Haematologist and Bone Marrow Transplant Specialist বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন Ruby General Hospital-এর প্রথম Bone Marrow Transplant রোগী,যার Transplant ২০২৪ সালে সম্পন্ন হয়েছে।থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছাত্রী মিস সৃজানি সাহু,যিনি উচ্চমাধ্যমিকে অত্যন্ত ভালো ফল করেছেন এবং ভবিষ্যতে Psychologist হতে চান, তাঁকে মিসেস রুবি দত্ত সংবর্ধনা জানান। Ruby Cancer Care & Research Foundation আগামী তিন বছর তাঁর পড়াশোনার আর্থিক দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছে।অনুষ্ঠানের  গুরুত্বপূর্ণ দিক ছিল ডাঃ ঐন্দ্রিলা বিশ্বাস MS, MCh,Surgical Oncologist-এর একটি জটিল সার্জারির সফল উদাহরণ।ত্রিপুরার এক তরুণ,১৭ বছর বয়সী IIT পরীক্ষার্থী মিস্টার সৌপ্তিক ভট্টাচার্য Ewing Sarcoma-তে আক্রান্ত হন।তাঁর ক্ষেত্রে Bone Tumor Excision ও Reconstruction-এর অত্যন্ত জটিল অস্ত্রোপচার করা হয়। আগে এই ধরনের ক্ষেত্রে অঙ্গচ্ছেদ Amputation করাই একমাত্র উপায় ছিল,কিন্তু বর্তমানে অত্যন্ত পরিকল্পিত অস্ত্রোপচার ও Customized Mega Prosthesis-এর মাধ্যমে Limb Salvage ও Reconstruction সম্ভব হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102