শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী অ্যানেস্থেশিয়ায় উদ্ভিদের কোষে সমন্বিত প্রতিক্রিয়া IIT মান্ডির গবেষণায় নতুন দিগন্ত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনালের তৃতীয় আসর সম্পন্ন স্বামী স্ত্রী একসাথে ঘুম, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামীর মরদেহ ঝুলছে এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল: দ্বিতীয় আসরে হাবিলসাসদ্বীপ ইউনিয়ন জয় চট্টগ্রামে সিভিক স্পেস, ডাটা প্রটেকশন ও ডিজিটাল সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

হবিগঞ্জের চুনারঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

ডাক্তার মোহাম্মদ নূরুল ইসলাম এর ২য় মৃত্যু বার্ষিক স্মরণে চুনারুঘাট প্রেসক্লাব,পদক্ষেপ গণপাঠাগার, চা শ্রমিক সেবক ও ডা. মোহাম্মদ নূরুল ইসলাম স্মৃতি ইসলামি পাঠাগারের সহযোগিতায় মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটালের তত্বাবধানে শনিবার (২ মে) সারাদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। তুমুল বৃষ্টির মধ্যেও নানান প্রতিবন্ধকতার মধ্যে ৩০০ রোগীর চিকিৎসা করা হয়। বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান এবং ছানিকৃত রোগীদের অপারেশনের জন্য মৌলভীবাজারে স্থানান্তরিত করা হয়। চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সে পদক্ষেপ গণপাঠাগার প্রাঙ্গনে সুশৃঙ্খল স্বেচ্ছাসেবী ও নিবেদিতপ্রাণ চিকিৎসকদের সেবায় সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেছেন। ক্যাম্পের উদ্যোক্তা, সমন্বয়ক ও ডা. মোহাম্মদ নূরুল ইসলামের কনিষ্ঠ পুত্র সাইফুল ইসলাম জার্নাল বলেন, আমার পিতা সমাজসেবী, ক্রীড়ামোদী, সাংস্কৃতিক কর্মী ও ধর্মপ্রাণ একজন মানুষ। তাঁর কাছ থেকেই মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে আজকের এই আয়োজন। আশা করি এ উদ্যোগ চলমান থাকবে। আর বিশেষ করে সহায়তাকারীদের ও সকল সংগঠনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ আয়োজনে উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নূরুল ইসলাম তোতা, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রকৌশলী ও ডা. মোহাম্মদ নূরুল ইসলাম স্মৃতি ইসলামী পাঠাগারের সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ আলী মীর, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, আমেরিকা প্রবাসী তাজুল ইসলাম, পদক্ষেপ গণপাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, মাহমুদুল হাসান ফিরোজ, এসএম মিজান, সহ.সভাপতি হুমায়ুন কবির মিলন,সাবেক সভাপতি মাজহারুল ইসলাম, নির্বাহী সদস্য হুমায়ুন কবির চৌধুরী, সিরাজুর রহমান সেলিম ও সহ.সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুদ্দীন, চা শ্রমিক সেবক সংগঠক লিটম মুন্ডা, স্বেচ্ছাসেবায় ছিলেন,রাকিব আহমেদ,আদেল চৌধুরী আদিব, নিপুন কাপালী, রেজুয়ানা ইসলাম উপমা, আল-আমিন, মোক্তাদির হোসেন, আরাফাত আহমেদ , মানজুরুল হক, আশফাকুল ইসলাম ঊর্ধ্ব, আশরাফুল ইসলাম জারিফ, রুবেল তালুকদার, আব্দুল্লাহ আল ও মোছাফফা নিপু, আরিফুল হক শান্ত ও ইফতেখার উল ইসলাম উৎস ।
উপস্থিত সকলেই চুনারুঘাটের সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ডা. নূরুল ইসলামের স্মৃতি যেন অম্লান থাকে এর জন্য এ ধরনের উদ্যোগ যেন অব্যাহত থাকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102