শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চন্দনাইশের বরমা যথেরমুখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান প্রদান বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার পটিয়ার জিরি মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবন উদ্ভোধন করলেন এমপি এনামুল হক এনাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ফিরোজ বিশ্বাস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নেশামুক্ত ভারতের শপথ

নর্থ ইংল্যান্ডের হল শহরে জমকালো আয়োজনে পারিবারিক গেট টুগেদার সম্পন্ন

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

‎নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে হল শহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এক পারিবারিক কমিউনিটি গেট টুগেদার। “চলো না ঘুরে আসি” স্লোগানকে সামনে রেখে ভ্রাতৃত্বের বন্ধন সুসংহত ও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
‎রবিবার ১০ মে হল এডুকেশনাল এন্ড কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে নর্থ হল কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুরুষ, মহিলা ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
‎সংগঠনের সভাপতি মাতাসিন আলীর সভাপতিত্বে এবং মাহমুদ হুসেন ও হুমায়ূনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন।
‎অনুষ্ঠানে সমাজকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ, সলিসিটর, কাউন্সিলর ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন শহর থেকে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা আনওয়ার আলী জিতু, খসরু মিয়া, আজাদ উল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, আবুল কাশেম খান, সলিসিটার আনসার হাবিব, গয়াস খান, কুহিনুর, মুশফিক শাহজান চৌধুরী, গুলজার হুসেন, মোহাম্মদ আলী আশরাফ, মুজিবুর রহমান, আব্দুল খালিক, সালাহউদ্দিন সুহেল, জাহেদ আহমদ ও আল ইমরান প্রমুখ।
‎মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ ইংল্যান্ড টিভি রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি এম জে কিবরিয়া, নর্থ বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি জেনারেল নুরুল আমিন তারেক এবং মুক্তবাংলার চেয়ারম্যান ও এনটিভি ইউরোপের সাংবাদিক সারওয়ার হোসেইন।
‎অনুষ্ঠানে এবারের স্থানীয় নির্বাচনে লন্ডন সিটি হলের প্রথম বাংলাদেশি কাউন্সিলর মতকিন আলীকে কমিউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
‎চার শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
‎বক্তারা বলেন, এ ধরনের কমিউনিটি গেট টুগেদার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102