রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত,পলাশ বিশ্বাস সভাপতি, গৌতম ওয়াদ্দেদার সাধারণ সম্পাদক নির্বাচিত  বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস,সচেতনতার বার্তা দিল মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া আনোয়ারায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু “অপরাধীদের আজকে গ্রেফতার করে দিই, কালকে বের হয়ে আসে,এদের পাশে কারা দাঁড়ায়?”-কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম আগামীকাল শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসিক প্রশাসক: পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: সিসিক প্রশাসক শৈলকূপায় মোটা চাউল চিকন করে রমরমা বানিজ্য রাজবেড়িয়া-মরিচা-মাসুন্দায় শ্রীশ্রীবাবা লোকনাথের মহোৎসব ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্বাগত মিছিল সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি: আমরা ডেঙ্গুমুক্ত নগরী চাই: সিসিক প্রশাসক

সিলেটে সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

‎সিলেটে সোনালী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, শাখা প্রধান ও শাখার ঋণ সংক্রান্ত ডিলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

‎শুক্রবার ও শনিবার (১৫ ও ১৬ মে) হোটেল গার্ডেন ইন-এর সম্মেলন কক্ষে ‘Loan Proposal Processing: Sanction, Disbursement, Document & Recovery of NPL’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির সিলেট অঞ্চলের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য।প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- প্রিন্সিপাল অফিস মৌলভীবাজারের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ এমরানউল্লাহ, সিলেট দরগাগেইট কর্পোরেট শাখার সম্মানিত ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ সুজাদুল হক, জেনারেল ম্যানেজার’স অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: নাজমুল আলম, সোনালী ব্যাংক স্টাফ কলেজ ঢাকার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: সিদ্দিকুর রহমান।প্রশিক্ষণের মূল্যায়নে সকল শাখাপ্রধান ও ঋণ কর্মকর্তার মধ্যে ৩ জন শ্রেষ্ঠ শাখা প্রধান ও ৩ জন ঋণ কর্মকর্তাকে পুরষ্কৃত করা হয়।এ অঞ্চলের সকল শাখা প্রধান ও ঋণ কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রিসোর্স পার্সনদের প্রাণবন্ত উপস্থাপনায় প্রশিক্ষণ কর্মসূচিটি সফলভাবে আয়োজিত হওয়ায় প্রন্সিপাল অফিস, সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং উক্ত প্রশিক্ষণ কর্মসূচির সভাপতি হিমাংশু আচার্য্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
‎উক্ত প্রশিক্ষণে ৩১ টি শাখার ম্যানেজার দের মধ্যে কানাইঘাট শাখা সিলেটের ম্যানেজার বিধু ভূষণ দাস সিনিয়র প্রিন্সিপাল অফিসার মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্হান অর্জন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102