রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজকের জিনিয়াসরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে পটিয়া জিরি জনকল্যাণ সংঘের বার্ষিক সভা ও নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ পটিয়ার তেকোটায় পরিমল- বিণা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও স্মরণ সভা চন্দনাইশে মরহুম সিরাজুল ইসলামের স্মরণে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন আনোয়ারায় দিনেদুপুরে ছুরিকাঘাত মামলার আসামি আটক আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চন্দনাইশের বরমা যথেরমুখে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান প্রদান বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী

গানের জগৎ থেকে টিভি স্ক্রিনে নতুন রূপে তাসমিম জামান স্বর্ণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

‎সংগীতশিল্পী তাসমিম জামান স্বর্ণা ছোটবেলা থেকেই গানের সঙ্গে বেড়ে উঠেছেন। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই তার পথচলা শুরু। ২০১৬ সালে দেশের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা “চ্যানেল আই ক্ষুদে গানরাজ”-এ অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন তিনি। সেখান থেকেই দর্শক ও সংগীতাঙ্গনের মানুষের নজরে আসেন এই তরুণ শিল্পী।

‎এরপর থেকে নিয়মিতভাবে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গান পরিবেশন করে পরিচিতি লাভ করেন স্বর্ণা। চ্যানেল আই, বাংলাভিশন, বিটিভি, মোহনা টিভি ও বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তিনি জিটিভির সংগীতভিত্তিক অনুষ্ঠান “মেলোডি মোমেন্ট”-এ উপস্থাপিকা হিসেবেও কাজ করছেন। উপস্থাপনায় তার সাবলীলতা ও সংগীতের প্রতি বোঝাপড়া অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

‎সংগীতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তাসমিম জামান স্বর্ণা। তার প্রকাশিত জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে “দিলের রানী”, “টম অ্যান্ড জেরি”, “প্রেমের রেডিও”, “রাজি হইয়া যা”, “পঙ্খীরাজ ঘোড়া” ও “থাইকো রেডি হইয়া”। সম্প্রতি প্রকাশিত “লাল টুক টুক ময়না পাখি” গানটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। গানটির সংগীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ এবং গীত রচনা করেছেন বোরহান উদ্দিন মেহরাজ। বর্তমানে সংগীতশিল্পী ও উপস্থাপিকা—দুই পরিচয়েই নিজের অবস্থান আরও শক্ত করছেন স্বর্ণা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102