মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চাতরী চৌমুহনীতে সওজের উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে  সড়ক কালুরঘাট সেতু বাস্তবায়ন হলে শহরের সকল সুবিধা উপভোগ করবে বোয়ালখালীবাসী: এরশাদ উল্লাহ এমপি ‎‘শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার এক উজ্জ্বল নাম প্রকৃতি রঞ্জন দত্ত’ ‎ বঙ্গে সনাতনী হিন্দু গেরুয়া ঝড়ের কবলে তৃণমূল কংগ্রেস লন্ডভন্ড শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করলেন সিসিক প্রশাসক হযরত শাহজালাল (রহ.) মাজারের উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত সুবাহর গোপন বিয়ের খবর প্রকাশ মধ্যমগ্রামে ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন এর পেইন্টারস ডে পালিত বোয়ালখালীতে শিক্ষক শিল্পী রাণী দত্তের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী

সুবাহর গোপন বিয়ের খবর প্রকাশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

‎মো আবদুল করিম সোহাগ

‎বাংলাদেশের আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সম্প্রতি তিনি নীরবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
‎এই বিয়ের বিষয়টি এতদিন গোপন থাকলেও অবশেষে নিজেই তা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি।
‎জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। পাশাপাশি তার পারিবারিক শিকড় ঢাকাতেই।
‎বিয়ে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
‎ইতোমধ্যে স্বামীকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন সুবাহ। সেই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
‎নতুন জীবনের এই পথচলায় দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মীসহ ভক্তরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102