মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

আনোয়ারায় মেধা বৃত্তি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

আনোয়ারা (প্রতিনিধি) চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত সুমাইয়া (রাঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা-এর দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মেধা বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মাস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মোঃ সায়েম-পরিচালক: মাস গ্রুপ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বৈরাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার জনাব মুহাম্মদ ইদ্রিস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মাসরুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মাহমুদ হাসান কাদেরী। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্টজনদের মধ্যে মুহাম্মদ বদরুল হক, মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মূসা, সাখাওয়াত হোসেন, জান্নাত বেগম, মুহাম্মদ সাইফুল ইসলাম, জাকিয়া ফাতেমা রিফাত, ইসরাত জাহান ইপ্তি, হাবিবা হাসমত মায়াবি, হুমাইয়ারা কাওছার ও আয়েশা ছিদ্দিকা প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষার্থীদের মাঝে প্রাথমিকভাবে মেধা বৃত্তি প্রদান করেন এবং দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এসময় সকল শিক্ষার্থীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মাদ্রাসা মিলনায়তনে, দেয়াং বাজার, গুয়াপঞ্চক, বৈরাগ, আনোয়ারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102