বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সংকটজনক অসুস্থতা কাটিয়ে নতুন জীবনের পথে এ নিউ ডন আইসিইউ কেয়ার কানেক্ট’ মণিপাল হাসপাতাল গোয়ার Film Bazaar থেকে কলকাতার KIFF বাংলা সিনেমার বিশ্বজয়ের রূপরেখায় সুচন্দ্রা এক্স ভানিয়া সফল খামারি হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী হাকিমপুরে পুলিশী অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে আটক ১ চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বার্ণাঢ্য আয়োজনে ইনারহুইল ডিস্ট্রিক্ট ৩২৯,৫০তম বর্ষপূর্তিতে ওরেঞ্জ দ্য ওয়ার্ল্ডের পদযাত্রা সম্পন্ন সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ “কাপ্তাই হ্রদের পানি না কমাতে বিপাকে লেক তীরবর্তী কৃষকরা” পটিয়ায় জিরি শিব মন্দির প্রাঙ্গনে শ্রীমৎ স্বামী হরিয়ানন্দ অবধূত’র আবির্ভাব দিবস উদযাপন

সংকটজনক অসুস্থতা কাটিয়ে নতুন জীবনের পথে এ নিউ ডন আইসিইউ কেয়ার কানেক্ট’ মণিপাল হাসপাতাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

 —তরুণ বিশ্বাস,কলকাতা—

সাহস,সুস্থতা ও নতুন আশার আলোয় মণিপাল হসপিটাল
কলকাতায় ২৫ নভেম্বর বুধবার ২০২৬ জীবন সংশয়কারী শারীরিক অসুস্থতার মোকাবিলা থেকে জীবনের লড়াইয়ে জয়ী হওয়ার অদম্য মনোভাবকে উদ্‌যাপন করতে এবং ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার ক্রমবিকাশমান দিকগুলি তুলে ধরতে কলকাতার স্প্রিং ক্লাবে মণিপাল হসপিটাল এর উদ্যোগে আয়োজিত হল ‘এ নিউ ডন আইসিইউ কেয়ার কানেক্ট’। এই
অনুষ্ঠানে কলকাতার মণিপাল হসপিটালসের বিভিন্ন ইউনিটের বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের নিয়ে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসার পরিবর্তন শীল পদ্ধতি,বিভিন্ন চ্যালেঞ্জ এবং নৈতিক বিষয়গুলি নিয়ে একটি বিশেষজ্ঞ-নির্ভর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন মণিপাল হসপিটাল ঢাকুরিয়ার ডাক্তার সুভাষ কুমার টোডি, ডাক্তার মহুয়া ভট্টাচার্য এবং ডাক্তার শাশ্বতী সিনহা মণিপাল হসপিটাল সল্টলেকের ডাক্তার দীপঙ্কর সরকার মণিপাল হসপিটাল ব্রডওয়ের ডাক্তার কিষেণ গোয়েল,ডাক্তার সুশ্রুত বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তার রাজর্ষি রায় মণিপাল হসপিটাল ইএম বাইপাসের ডাক্তার তন্ময় বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তার দীপাঞ্জন চট্টোপাধ্যায় এবং মণিপাল হসপিটাল মুকুন্দপুরের ডাক্তার চন্দ্রাশিস চক্রবর্তী। ডাক্তার সুগত চক্রবর্তীর সঞ্চালনায় এই আলোচনা বিশেষজ্ঞদের চিকিৎসাগত দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ে মণিপাল হসপিটাল ঢাকুরিয়ার ক্রিটিক্যাল কেয়ার বিভাগের ডিরেক্টর ডাক্তার সুভাষ কুমার টোডিকে সংবর্ধনা প্রদান। ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসাক্ষেত্রে ৩০ বছরেরও বেশি সময় ধরে তাঁর উল্লেখযোগ্য সেবা,অবিচল নিষ্ঠা এবং চিকিৎসাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মান প্রদান করা হয়। মণিপাল হসপিটাল ঢাকুরিয়ার ক্রিটিক্যাল কেয়ার বিভাগের ডিরেক্টর ডাক্তার সুভাষ কুমার টোডি বলেন,গত ৩ দশকে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসাক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
মণিপাল হসপিটালস, ইএম বাইপাস-এর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের পরিচালক ড.তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, “আধুনিক চিকিৎসা বিজ্ঞান জীবন বাঁচানোর সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে।
মণিপাল হসপিটালস, ইএম বাইপাস-এর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ড.দীপঞ্জন চট্টোপাধ্যায় বলেন,“ইসিএমও ECMO Extracorporeal Membrane Oxygenation কেবল একজন রোগীকে বাঁচিয়ে রাখার মাধ্যম নয়,বরং এটি তাদের জীবনে নতুন করে বেঁচে ওঠার সুযোগ করে দেয়। মণিপাল ইএম বাইপাস-এ আমাদের ৪৫১টি ইসিএমও প্রয়োগের ঘটনা সেই সব রোগী ও তাঁদের পরিবারের গল্প বলে,এই বন্ধন আমাদের সাথে আজীবন থেকে যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102