বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সংকটজনক অসুস্থতা কাটিয়ে নতুন জীবনের পথে এ নিউ ডন আইসিইউ কেয়ার কানেক্ট’ মণিপাল হাসপাতাল গোয়ার Film Bazaar থেকে কলকাতার KIFF বাংলা সিনেমার বিশ্বজয়ের রূপরেখায় সুচন্দ্রা এক্স ভানিয়া সফল খামারি হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী হাকিমপুরে পুলিশী অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে আটক ১ চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বার্ণাঢ্য আয়োজনে ইনারহুইল ডিস্ট্রিক্ট ৩২৯,৫০তম বর্ষপূর্তিতে ওরেঞ্জ দ্য ওয়ার্ল্ডের পদযাত্রা সম্পন্ন সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে UYBDS-এর অন্নছায়া প্রজেক্টের মাধ্যমে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ “কাপ্তাই হ্রদের পানি না কমাতে বিপাকে লেক তীরবর্তী কৃষকরা” পটিয়ায় জিরি শিব মন্দির প্রাঙ্গনে শ্রীমৎ স্বামী হরিয়ানন্দ অবধূত’র আবির্ভাব দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, র‍্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চন্দনাইশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকি, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ করতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের সম্প্রসারণ, রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করার আহ্বান জানান তাঁরা।বক্তারা আরও বলেন, পরিকল্পিত ও বাণিজ্যিক খামার গড়ে তোলার মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ ক্ষেত্রে খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রাণিসম্পদ খাতে অবদান রাখা সফল খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102