রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

হাত্তা মাসফুট শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩১১ বার পড়া হয়েছে

সনজিত কুমার শীল -আরব আমিরাত

সংযুক্ত আরব আরব আমিরাত শারজার অদূরে হাত্তা ওমান বর্ডারের পাশে মাসফুট এলাকায় রেড হাব রিসোর্টে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত করা হয়। হাত্তায় অবস্থিত সনাতনীদের উদ্যোগে নানান কর্মসূচির মধ্যে দিনব্যাপী এই অনুষ্ঠান চলে। গত ৩রা এপ্রিল রিসোর্ট হল রুমে শ্রী শ্রী রাধা মাধবের নাম,ভোগ, প্রার্থনা,গুরু পূজা, গীতা পাঠ, ভজন ও কীর্তন পরিবেশন হয়। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনায় আমিরাতের বিভিন্ন মন্দিরের ভক্তগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর শ্রী অদুল কান্তি চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সাংবাদিক সন্জিত কুমার শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের টিপু দাশ,
সুমন দাশ, রুপন দেবনাথ সাজু দেবনাথ,রাহুল দাশ, রুবেল দাশ,জনি দে, লিটন কুমার সেন, ইসকন প্রবর :শান্ত ভৌমিক প্রভু, সমীর শীল রূপন, সাগর হালদার, শারজা শ্যামা জগন্নাথ মন্দির: শান্তিপদ চক্রবর্তী, আরব এবং আফ্রিকা সৎসঙ্গের ধীমান কান্তি সুশীল (দীপক)।
অনুষ্ঠানে খেলাধুলা, গীতা পাঠ, খেলাধুলায় অংশগ্রহণকারীদের পুরস্কার এবং অতিথিদের ত্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মহাপ্রসাদ এবং সংকীর্তন এর মধ্য দিয়ে বিশ্ববাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102