বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি-ঃ

একুশে পদকে ভূষিত ঢোলের জাদুকর খ্যাত হাজারো গানের স্রষ্টা বহুমাত্রিক শিল্পী উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি প্রয়াত বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এদিন সকাল ১০টায় বিনয়বাঁশীর সমাধী ও প্রতিকৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও শিল্পীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শিল্পীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস এর উদ্বোধনী ঢোলবাদনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক সাংবাদিক বিপ্লব জলদাস এর উপস্থাপনায় সংগঠনের সহ-সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহ আলম বাবলু, সাংবাদিক ও শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, সমাজসেবক ইখতিয়ার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, “বিনয়বাঁশী শুধু একজন ব্যক্তি নন, তিনি সময় আর কালের উর্ধে। তাঁর দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যেতে পারলেই সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম, আর সম্মানিত হবো আমরা। আমরা যত বেশি সংস্কৃতি চর্চ্চায় আগামী প্রজন্মকে সম্পৃক্ত করতে পারবো, ততই শুদ্ধতম মুগ্ধতার আলোকবর্তিতা ছড়িয়ে পড়বে সমাজে।”

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন সজীব চৌধুরী, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, সঙ্গীত পরিবেশন করেন – সঙ্গীতশিল্পী বিধান দাস, কালিপদ দাস, দোলন জলদাস, অর্পিতা ঘোষ, জয়িতা ঘোষ, জাহাঙ্গীর ভান্ডারী, মোঃ ফারুক, প্রীতি দাস, নন্দিনী দাস, মোহিনী দাস, দেবপ্রিয়া দাস, নৃত্য পরিবেশন করেন ঐশী চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন – বিনয়বাঁশী ক্ষণজন্মা পুরুষ, তাঁর জন্মে আমরা গর্বিত, তিনি জাতির শ্রেষ্ঠ সম্পদ।
এই সম্পদকে সঠিক ভাবে মূল্যায়ন ও পরিচর্যা করতে হবে, তবেই জাতি ও দেশ সমৃদ্ধ হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102