মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া পলতা শান্তিনগর শিশু ভবনে শিশুদের স্বপ্নের আনন্দ ভাগে পুজোর সার্থকতা বারাসাত রবীন্দ্র ভবনে শিশু সুরক্ষায় এক মঞ্চে প্রশাসন ‌ কর্ণফুলীতে কবিরাজি চিকিৎসায় পিতার হাতে ছেলের মৃত্যুর অভিযোগ আনোয়ারায় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় সভায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির লংগদু প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত লংগদুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড আনোয়ারায় চোলাই মদ, গাঁজা বিক্রয় ও সেবনরত অবস্থায় ৪ জন আটক, অর্থ ও কারাদণ্ড আনোয়ারার অস্ত্র হাতে মহড়া দেওয়া আলোচিত শিবলু আটক কর্ণফুলি মইজ্জ্যারটেকে দ্বিতীয় দিনেও সিডিএ’র অভিযান

পলতা শান্তিনগর শিশু ভবনে শিশুদের স্বপ্নের আনন্দ ভাগে পুজোর সার্থকতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তার ছোঁয়া পৌঁছয় সমাজের সেই শিশুদের কাছেও,যাদের জীবনে নতুন পোশাকও অনেক সময় স্বপ্নের মতো। দুর্গাপুজোর প্রাক্কালে পলতা শান্তিনগর শিশু ভবনে সেই স্বপ্নেই রঙ লাগল। দুঃস্থ ও অসহায় শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক। নতুন জামাকাপড় পেয়ে মুহূর্তেই বদলে গেল শিশুদের মুখ ফুটে উঠল আনন্দের নির্মল হাসি। বিশ্বশুক প্রাক্তন ছাত্র ইউনিটের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় সুবাস বিশ্বাসের সহধর্মিণী শ্রীমতী ঊষা বিশ্বাসের উদ্যোগে এবং ছাত্র ইউনিটের সহযোগিতায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রাক্তন ছাত্র ইউনিটের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার এক অনন্য পরিসর।
অনুষ্ঠানে আনন্দ বিশ্বাস বলেন,উৎসবের আনন্দ তখনই সার্থক,যখন তার অংশীদার হয় সমাজের প্রতিটি শিশু। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতি নয়,সামাজিক দায়বদ্ধতারও প্রকাশ তাঁর বক্তব্যে উঠে আসে সেই বার্তা। পুলিন বিহারী দাসও সমাজের সক্ষম মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর বক্তব্যে উঠে আসে,একটি শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া শুধু উপহার দেওয়া নয়,তার মনে আনন্দ ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলাও। পলতা শান্তিনগর শিশু ভবনের এই উদ্যোগ তাই পোশাক বিতরণের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠল মানবিকতার উৎসব। দুর্গা পুজোর আবহে একটাই বার্তা—আনন্দ একার নয়, আনন্দ ভাগ করে নিলেই উৎসব পূর্ণ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102