
নয়ন নাথ, ফটিকছড়ি
ফটিকছড়িতে মন্দিরে চু”রির ঘটনায় চারজনকে গ্রে”প্তার করেছে পুলিশ।
বুধবার (৩০সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রে”প্তার করা হয়। এ সময় মন্দির থেকে চু”রি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে চু”রি যাওয়া স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
গ্রে”প্তার ব্যক্তিরা হলেন—রুহুল, ইউসুফ, শাহাবুদ্দিন ও হাশেম।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মন্দির থেকে চু”রি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। তবে স্বর্ণালংকারগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ফটিকছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া চু”রির ঘটনাগুলো নিয়েও পুলিশের ছায়া তদন্ত চলছে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চু”রির ঘটনা ঘটে। দুর্বৃ”ত্তরা মন্দিরে ঢুকে তিনটি ঘট, ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেটসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায়।
মন্দির কমিটি সূত্রে জানা যায়, চু”রি যাওয়া স্বর্ণালংকারের ওজন আনুমানিক দুই থেকে আড়াই ভরি। এ ছাড়া পূজার জন্য রাখা অন্যান্য সামগ্রীও নিয়ে যায় চোরেরা।