বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত ফটিকছড়িতে লেলাং ইউনিয়নে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট দূষণমুক্তনগর গড়ার কাজে শিক্ষার্থীদের সামিলহতে বললেন সিসিক প্রশাসক বনগাঁ ভিডিও দপ্তরে বাল্যবিবাহ রুখতে আইনি সচেতনতার ডাক রায়পুরের দুই চেয়ারম্যান প্রার্থীর দুবাইয়ে সাক্ষাৎ, নির্বাচনী পরিবেশ নিয়ে ঐক্যের আহ্বান কনসাইনি বিল অনলাইনে পরিশোধ ১ মাস পিছিয়েছে -৩১ অক্টোবর পর্যন্ত পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্টে বিল দেওয়ার সুযোগ সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি লংগদুতে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালিত ওয়ারিয়র কিওকুশিন ক্যারাটে একাডেমির বার্ষিক বেল্ট পরীক্ষায় শিহান নির্মল সাহা ঝিনাইদহে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

ফটিকছড়িতে লেলাং ইউনিয়নে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

নয়ন নাথ, ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে এ চুরি হয়। এ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী চুরি হয়েছে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মন্দির কমিটি সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে তিনটি ঘট, ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি লকেট এবং পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। বুধবারের পূজার জন্য রাখা প্রয়োজনীয় সামগ্রীও চোরেরা নিয়ে গেছে।

মন্দির কমিটির সভাপতি ও পরিচালক বিশ্বনাথ ধর বলেন, চুরি যাওয়া স্বর্ণালংকারের পরিমাণ আনুমানিক দুই থেকে আড়াই ভরি। পূজার প্রয়োজনীয় সামগ্রীও চুরি হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অমর কান্তি দে বলেন, দুর্গাপূজার আগে এমন ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এর আগে ২২ সেপ্টেম্বর একই এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের বাড়িতে চুরি হয়। চোরেরা আলমিরার তালা ভেঙে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়।

এ ছাড়া ২১ সেপ্টেম্বর সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়কের শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরে চুরি এবং ১৯ সেপ্টেম্বর রাতে পাইন্দং ইউনিয়নের যুগিনীঘাটা এলাকায় নুরুল আলম ফোরম্যানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং একজনকে আটক করা হয়েছে।

=

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102