রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত অশোকনগরে প্রকাশিত হল কবি পাঁচুগোপাল হাজরার ‘জীবনের একতারা বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মিরপুরে যাত্রা শুরু ফেন্সি আইকনিকের নতুন আউটলেটের

মিরপুরে যাত্রা শুরু ফেন্সি আইকনিকের নতুন আউটলেটের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মো আবদুল করিম সোহাগ -ঢাকা

রাজধানীর মিরপুরে যাত্রা শুরু করেছে দেশীয় পোশাক ব্র্যান্ড ‘ফেন্সি আইকনিক’-এর নতুন আউটলেট। মিরপুর-১০-এর এফ.এস স্কয়ার শপিং কমপ্লেক্সের লেভেল-৫, শপ-৫১৪-তে গতকাল ১৮ সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে আউটলেটটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যান্ডটির সংশ্লিষ্টরা। উদ্বোধনকে কেন্দ্র করে ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত নতুন আউটলেটটিতে ক্রেতাদের আনাগোনা ছিল।
নতুন এই আউটলেটে নারীদের জন্য বিভিন্ন ধরনের পোশাক ও ফ্যাশন সামগ্রীর সমাহার রাখা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারও চালু করেছে ফেন্সি আইকনিক। ফলে নতুন আউটলেট ঘিরে ক্রেতাদের আগ্রহ ছিল বেশ লক্ষণীয়।
ফেন্সি আইকনিকের কর্ণধার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফেন্সি ফ্রান্সিস্কা সুমের বলেন, ফেন্সি আইকনিক একটি দেশীয় ব্র্যান্ড। গুণগত মানকে গুরুত্ব দিয়েই আমাদের প্রতিটি পণ্য তৈরি ও সংগ্রহ করা হচ্ছে। খুব অল্প সময়ে মানসম্মত ও আকর্ষণীয় পণ্যের মাধ্যমে বিশেষ করে তরুণীদের মাঝে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ক্রেতাদের সেবা ও আস্থা ধরে রাখাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমাদের প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ক্রেতাদের সন্তুষ্টির জন্য আমরা কাজ করে যাব। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও ফেন্সি আইকনিকের পণ্য ব্যবহারের আমন্ত্রণ জানাই।
বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের টোকিও স্কয়ার ও ধানমন্ডির সীমান্ত সম্ভার-এ ফেন্সি আইকনিকের শোরুম রয়েছে। রাজধানীর বাইরে রাঙামাটি ও খাগড়াছড়িতেও ব্র্যান্ডটির শোরুম চালু রয়েছে। এ ছাড়া বান্দরবানে নতুন একটি শোরুম চালুর কাজ চলছে। মিরপুরের নতুন আউটলেটের পাশাপাশি রাজধানীর উত্তরাতেও শিগগির আরও একটি শোরুম চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার পাশাপাশি পণ্যের মান ধরে রাখার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন শোরুম চালুর মাধ্যমে ফেন্সি আইকনিকের পরিসর আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102