রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত অশোকনগরে প্রকাশিত হল কবি পাঁচুগোপাল হাজরার ‘জীবনের একতারা বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মিরপুরে যাত্রা শুরু ফেন্সি আইকনিকের নতুন আউটলেটের

হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া মসজিদ ও মাজার পরিষ্কার পরিচ্ছন্ন করে বদলে দিল চিত্র। মাজার ও মসজিদ মুসলমানদের আবেগ ও ইবাদতের স্থান কিন্তু সঠিক পরিচর্যা না করার কারণে মাজার এর প্রধান রাস্তায় শেওলা পড়ে অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মাজারের ভিতরে ও ময়লা আবর্জনা জমে স্তুপ হয়ে গিয়েছিল। গুরুত্বপূর্ণ মসজিদের অজুখানার অবস্থা একদম বেহাল। অজু কারার মত পরিবেশ ছিল যেন এটা ময়লা আবর্জনার ডাষ্টবিন হয়ে গিয়েছিল ড্রেন। ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট এর নজরে আসলে স্বেচ্ছাসেবী গণ ঐতিহাসিক মাজার ও মসজিদের ওযু খানা সহ যাত্রী বসার স্থান পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করে একেবারে চিত্র বদলে ফেলে। যেন বুঝা যায় নতুন টাইলস মনে হয় ওজু খানা ও যাত্রী চাউনিতে লাগানো হয়েছে। যে যাত্রী চাউনিতে বসা তো দূরের কথা কেউ কাছে ও যেত না কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্কার হওয়ার পর পর্যটকরা বসে যায় একটু প্রশান্তির আশায় এবং অনেকে সেখানে বসে খাওয়া দাওয়া সারছিলেন।
শনিবার ১৯ সেপ্টেম্বর পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে সংগঠনের সভাপতি সাংবাদিক ও সংগঠক আমীর হোসেন সোহাগকে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, সমাজের উচিত এ সমস্ত গুরুত্বপূর্ণ স্হান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট ইতিমধ্যে চুনারুঘাট সদর হাসপাতাল সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা,ঈদগাহ, এতিমখানা পরিস্কার করেছেন। পৃষ্ঠপোষক ছমির হোসেন আনছার বলেন আমাদের মন মানসিকতা থাকলেই যথেষ্ট বেশি মানুষের প্রয়োজন নেই এবং এ ধরনের কাজে তিনি সবসময় সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণ করে সচেষ্ট থাকবেন। পৃষ্ঠপোষক শাহিন,হাবিবুর রহমান মুন্সী বলেন সমাজ থেকে মাদক নির্মুল ও পরিচ্ছন্নতায় সবসময় নিয়োজিত রাখবেন। সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ বলেন, যেখানে ময়লা ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট সেখানেই হাজির। আরও উপস্থিত ছিলেন সিনি: সহ-সভাপতি রাজিউর রহমান রাজু,ধর্ম সম্পাদক শরীফ মোঃ আব্দুল মতিন,সম্মানিত স্বেচ্ছাসেবক ওয়াসিম, ঈশা খান,মিলন আহমেদ,আব্দুল খালেক,আরজু মিয়া,নজরুল ইসলাম,হোসাইন আহমেদ আল আমিন,মিলন সহ সংগঠনের প্রিয় স্বেচ্ছাসেবী গণ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102