রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব ডিম দিবস উদযাপন”রবীন্দ্র তীর্থে”মন্ত্রী রাজেশ মাহাতা – পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই: এমপি এনামুল হক এনাম বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে দেবী পক্ষের সূচনা শুভ মহালায় পালিত দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম চায়ের চুমুকে পুজোর আড্ডা,গল্ফ গার্ডেন্সে নতুন রূপে ‘চুমুকের আয়োজন লংগদুতে উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ ইউনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গা পূজা ঘিরে আনোয়ারা থানা প্রশাসনের মতবিনিময়

নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে নাট্যচর্চার মধ্য দিয়ে ছাত্রীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মননশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে গোবরডাঙা মৃদঙ্গমের বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল ঠাকুরনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে। ৯ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ন’দিনের এই কর্মশালায় বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ২০ জন ছাত্রী অংশগ্রহণ করে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে গোবরডাঙা মৃদঙ্গমের এটি ছিল পঞ্চম বিদ্যালয়ভিত্তিক নাট্যকর্মশালা। কর্মশালায় শুধুমাত্র অভিনয়ের পাঠ নয়, বিভিন্ন আনন্দদায়ক খেলা,দলগত অনুশীলন ও নাট্যচর্চার মাধ্যমে ছাত্রীদের মনোবিকাশ,উদ্ভাবনী শক্তি,পারস্পরিক সহযোগিতা এবং আত্মপ্রকাশের ক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কয়েক দিনের মধ্যেই ছাত্রীদের মধ্যে তৈরি হয় দলগত সৃজন শীলতার এক অন্য আবহ। কর্মশালার শেষ দিন, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৬ বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষিকা এবং অভিভাবকদের সামনে অংশগ্রহণকারী ছাত্রীদের নিজেদের ভাবনা ও সৃজন শীলতায় নির্মিত নাটক ‘রানি অহল্যা’ মঞ্চস্থ হয়। নাট্য প্রদর্শন ঘিরে বিদ্যালয়ে তৈরি হয় উৎসবের পরিবেশ। মঞ্চে নিজেদের সন্তানদের অভিনয় করতে দেখে অভিভাবকরাও যেন তাঁদের সন্তানদের এক নতুন রূপে আবিষ্কার করেন। কর্ম‌ শিবিরের পরিচালক ছিলেন গোবরডাঙা মৃদঙ্গমের কর্ণধার ও নাট্য পরিচালক বরুণ কর। প্রশিক্ষক হিসেবে কর্মশালায় ছাত্রীদের সঙ্গে কাজ করেন সংস্থার সদস্য গোপাল বিশ্বাস,সৌমিতা দত্ত বণিক ও বর্ণালী সেন-সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীরেশ ভৌমিক। বিদ্যালয়ের শিক্ষিকারাও কর্মশালার উদ্যোগকে স্বাগত জানান।
মৃদঙ্গমের এই উদ্যোগে আবারও স্পষ্ট হল নাট্যচর্চা শুধু মঞ্চে অভিনয়ের প্রস্তুতি নয়,কিশোর-কিশোরীদের চিন্তা,কল্পনা,আত্ম বিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশেরও এক শক্তিশালী মাধ্যম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102