
–তরুণ বিশ্বাস,কলকাতা—
বিশ্বের বিভিন্ন ধর্মে মদ্যপান ও ধর্মীয় আচারের সম্পর্ক ভিন্ন ভিন্ন। কিছু ধর্মে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। তারই ধারাবাহিকতা ও সরকারের নির্দেশ বজায় রাখতে। কলকাতার ভবানীপুর চক্রবেড়িয়া ত্রিকোণ পার্ক সার্বজনীন দুর্গা পূজা কমিটি ১৩ সেপ্টেম্বর রবিবার ২০২৬ ক্লাব চত্বরে আসন্ন পুজো উপলক্ষে কলকাতা পুলিশের সহযোগিতায় মত্ত অবস্থায় মন্ডপে প্রবেশ “সম্পূর্ণ নিষিদ্ধ”। বানী দিয়ে অধর্মের গ্লানি মুছে ফেলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন। পুজোর পরিকল্পনা সম্পর্কে বক্তব্যে উল্লেখ করেন ১৯৮৬ সালে একঝাঁক নিবেদিত প্রাণ এই ক্লাবের প্রাণ প্রতিষ্ঠা করেন। এবং তাদের অনুপ্রেরণা ও উৎসাহ এখনো পর্যন্ত অব্যাহত রেখে ঐতিহ্য বজায় রেখেছেন। উপস্থিত বর্তমান ক্লাবের সভাপতি শৈলেশ বাদিয়ানি,সচিব তপন মিত্র,কার্যকরী সভাপতি গোড়া রায় চৌধুরী,তিমির সরকার,লেডিস উইং মধুমতি স্বর্ণকর,ঝুমকি আচার্য, জ্যোতি কৌর সিধু ও সুচেতা লাহিড়ী দুর্গা মায়ের আরাধনার বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।