সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত ফটিকছড়ি আজাদী বাজার জগন্নাথ মন্দিরে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হচ্ছে গণেশ পূজা বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান আনোয়ারার পরৈকোড়ায় বৌদ্ধ রাজা পরৈং এর স্মৃতিধন্য হাজার বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মগ মন্দির চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় শৈলকূপা পৌরছাত্রদল নেতার মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে আনোয়ারায় মাদকের বিরুদ্ধে অভিযানে আটক ৩, অর্থ ও কারাদণ্ড সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন পশ্চিমবঙ্গে কুলগুরু সন্ত বাবা গণীনাথ গোবিন্দ মহারাজ জির ৪৭তম পূজা উদযাপন

চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চল ও বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তরুণ প্রজন্মকে বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত করা এবং শিক্ষা, মানবিকতা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করলে বৌদ্ধ যুবসমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভা শেষে গত ২৭ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত অভিষেক, গুণীজন সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্মারক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, যুগ্ম সম্পাদক জনি বড়ুয়া, দপ্তর সম্পাদক রিপন বড়ুয়া ও কার্যকরী সদস্য অংকন বড়ুয়া।

বোয়ালখালী উপজেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সুমন বড়ুয়া (ভুপেল), সিনিয়র সভাপতি রাজু বড়ুয়া, সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া ও সমাজকল্যাণ সম্পাদক সত্যজিৎ বড়ুয়া।

সভায় বুদ্ধের মৈত্রী ও করুণার আদর্শ ধারণ করে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102