রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ রহমত উল্লাহর বদলি ফটিকছড়ির নতুন এসিল্যান্ড হচ্ছেন মঈনুল হাসান তরুণ প্রজন্মকে বইমুখী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আবুল কাহের চৌধুরী শামীম বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু মণিপাল হাসপাতাল ও বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা বোয়ালখালীতে জোটপুকুর পাড় আদর্শ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

পশ্চিমবঙ্গে কুলগুরু সন্ত বাবা গণীনাথ গোবিন্দ মহারাজ জির ৪৭তম পূজা উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

সর্বভারতীয় মধ্যদেশীয় বৈশ্য সভার পশ্চিমবঙ্গ রাজ্য শাখা,কুলগুরু সন্ত বাবা গণীনাথ গোবিন্দ মহারাজ জির ৪৭তম পূজা উৎসব ও বার্ষিক অনুষ্ঠান। অত্যন্ত জাঁকজমক ও আড়ম্বরের সাথে শিয়ালদহ রেলওয়ে অফিসার্স ক্লাবের ডঃ বি.সি.রায় ইনস্টিটিউটে ১২ সেপ্টেম্বর শনিবার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রদায়ের মানুষজন ভক্তি ও বিশ্বাসের সাথে উপস্থিত হয়ে বাবা গণীনাথ মহারাজ জির পূজার জন্য একটি স্থান প্রস্তুত করেন। এরপর অভিয়ুদয় পতাকা উত্তোলন,অভিয়ুদয় সঙ্গীত পরিবেশন এবং মঞ্চে অতিথিদের আমন্ত্রণ উত্তরীয় ফুল,মেমেন্টো দিয়ে বরণ ও স্বাগত জানানো হয়।অভ্যর্থনা কমিটিতে ছিলেন সভাপতি জগন্নাথ গুপ্ত বাজবাজ, অনিল সাও এবং সঞ্জয় কুমার গুপ্ত। পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি প্রেম কুমার সাও,রাজ্য কোষাধ্যক্ষ সুরেশ কুমার সাও,যুগ্ম সচিব দশরথ প্রসাদ গুপ্ত, রাজ্য সাধারণ সম্পাদক বিমল কুমার গুপ্ত এবং রাজ্য সাংগঠনিক মন্ত্রী তারকনাথ সাও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মুম্বাই থেকে দেবদত্ত গুপ্ত,জাতীয় মহিলা কোষাধ্যক্ষ শ্রীমতী অর্চনা গুপ্ত,জাতীয় মহিলা সভাপতি প্রীতি গুপ্ত,জাতীয় পৃষ্ঠপোষক অনিল কুমার গুপ্ত এবং কন্যাকুব্জ বৈশ্য হালওয়াই সমিতি মহাসংঘ-এর জাতীয় সভাপতি অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ গুপ্ত। এছাড়া বিভিন্ন জেলা ও রাজ্যের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যে ছিল মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান,আঞ্চলিক শাখাগুলির পরিচিতি ও সম্মাননা প্রদান,একটি স্মারক পত্রিকার প্রকাশনা, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধন্যবাদ জ্ঞাপন। বিশেষ অতিথিদের স্মারক ও সম্মাননা সনদ প্রদান করা হয়। বিজেপি রাজনৈতিক অঙ্গন থেকে কলকাতা উত্তর সভাপতি তমোঘ্ন ঘোষ, বড়বাজার বিধায়ক বিজয় ওঝা ,প্রাক্তন কাউন্সিলর সন্তোষ কুমার পাঠক উপস্থিত ছিলেন। শিল্পী কুনাল রঘুবংশী এবং সোনম গুপ্তা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সঙ্গীতশিল্পী মৌসুম রাজা গুপ্তা কুল গুরু সন্ত বাবা গনিনাথ গোবিন্দ মহারাজের জন্য সঙ্গীত পরিবেশন করেন । অনুষ্ঠানটির জন্য তহবিল সংগ্রহ বিভাগ,পূজা ও যজ্ঞের আয়োজন,বিবাহ পরিচিতি শিবির ও কর্মসংস্থান শিবির, একটি দপ্তর বিভাগ,একটি চিকিৎসা বিভাগ এবং একটি ক্যান্টিন সহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল কুল গুরু সন্ত বাবা গনিনাথ গোবিন্দ মহারাজের প্রচার এবং সমাজে ঐক্য ও সংহতি বজায় রাখা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102