শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা সভাপতি- রুপু, সাধারণ সম্পাদক- রুভেল আনোয়ারায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ পটিয়ায় মহিরা গ্রামের কৃতিসন্তান প্রয়াত মৃদুল দাশ’র বিদেহী আত্মার সদগতি কামনায় আদ্যশ্রাদ্ধ ও গীতাপাঠ হাকিমপুরে গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্টান অনুষ্টিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ দুর্গাপূজোর নেপথ্যের কারিগরদের সম্মানে মনিপাল হাসপাতাল কলকাতা “পুজোর রুপকার”

গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা সভাপতি- রুপু, সাধারণ সম্পাদক- রুভেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শিমুল মুহুরীর সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক সঞ্জয় মল্লিক। সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ। সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি জগন্নাথ মিত্র, কাজল দেব, সাধন সিংহ, লায়ন আর.কে দাশ রুপু।

শুরুতে গীতা থেকে পাঠ করেন পরিষদের শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী সুমন সেন। সভায় পরিষদের সদ্যপ্রয়াত সদস্য রূপক সেনগুপ্ত ঝুলনসহ বিগত বছরে প্রয়াতদের আত্মার সদগতি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভার ২য় অধিবেশনে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। তারা হলেন: বিপ্লব দে পার্থ, ডা. দেবব্রত ভট্টাচার্য্য, উত্তম কুমার চক্রবর্তী, দোদুল কুমার দত্ত, বিশ্বনাথ দাশ বিশু, উজ্জ্বল বরণ বিশ্বাস, সুমন ঘোষ বাদশা। সভাপতি প্রার্থী দু’জনের মধ্যে কাজল দেব লায়ন আর.কে দাশ রুপুকে সমর্থন জানায় এবং সাধারণ সম্পাদক পদে রুভেল দে ও অমলকৃষ্ণ নাথ টুটুলের মধ্যে হাততোলা ভোটে রুভেল দে সাধারণ সম্পাদক নির্বাচিন হয়। ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুজন দাশ ও ১ম সদস্য হিসেবে মাইকেল দে’কে নির্বাচিত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102