
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ) সারাদিন ব্যাপী আনোয়ারা সদরের বোয়ালগাও শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে দুই পর্বের প্রথম পর্বে
মেকলেন মিত্র এর সভাপতিত্বে, ডাক্তার সবুজ দেবের শ্রীমদভগবদগীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া দ্বিবার্ষিক সম্মেলনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নেপাল কান্তি শীল,প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সন্তোষ রন্জন দাশগুপ্ত, বরণীয় অতিথি ছিলেন চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপির ব্যক্তিগত সহকারী সাবেক ছাত্রনেতা আক্তার নবী চৌধুরী, মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক রুবেল দেব, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব,সাবেক সাধারণ সম্পাদক তাপস দে, প্রধান বক্তা ছিলেন আনোয়ারা কর্ণফুলী হিন্দু সুরক্ষা নাগরিক পরিষদের প্রধান সমন্বয়কারী সজীব দেবনাথ সজীব,উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রকাশ সরকার, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সহ সাধারণ সম্পাদক আশীষ মিত্র, জেলার সাবেক অর্থ সম্পাদক ও আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পরিমল দত্ত, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মাধাই চন্দ্র নাথ, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রুপেশ সরকার, বারশত ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ চৌধুরী, মহাতীর্থ বারুণীস্নান এর আহবায়ক রবীন্দ্র দেবনাথ রবি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক কাজল বোস, সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত প্রধান ইউপি সদস্য রাজু দাশগুপ্ত, বাংলাদেশ হিন্দু যুব মহাজোট এর সভাপতি রুবেল সর্দার, বটতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নিহার রন্জন দত্ত, সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক টিটু আইচ, হাইলধর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন কান্তি শীল, বারশত ইউনিউন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব নাথ, ইউপি সদস্যা মিনু রানী দত্ত,শিপ্রা শীল।
স্বাগত বক্তব্য রাখেন বাচ্চু কান্তি দে, পুলক দত্ত, সজিব দত্ত, মহাতীর্থ বারনী স্নান কমিটির সাধারণ সম্পাদক অভিরাম জলদাস,লিটন ভট্টাচার্য, অভি মিত্র, ডাক্তার সুমন দত্ত সহ আরো অনেকে।
দ্বিতীয় পর্বে বাচ্চু কান্তি দে কে সভাপতি, পুলক দত্ত কে সাধারণ সম্পাদক, রিটন ভট্টাচার্য কে সাংগঠনিক সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রয়াত নিত্যপ্রিয় দাশ, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রয়াত শিক্ষক প্রকৃতি রন্জন দত্ত ও সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পন্ছানন চৌধুরীর শ্মশানে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় নব নির্বাচিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি শ্রী রাজীব ধর তমাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।