
প্রথম ডেক্স
চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী সুখছড়ী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ ও নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অদ্য ১০ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুস্টিত হয়েছে
প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ রফিক এর সঞ্চালনায় প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদল দাশ,ডাক্তার রিটন দাশ,সুর্পনা নন্দী ও আজিজুল হক আজিজ এ ছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক আমিনুল ইসলাম
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার মূল কারিগর। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।” তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। [
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আলী জিন্নাহ বলেন, “আমাদের শিক্ষার্থীদের মেধাবিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত অনুপ্রেরণা জোগায়। আমরা বিশ্বাস করি সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের সন্তানেরা আরও বড় সাফল্য অর্জন করবে।”
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং পাবলিক পরীক্ষায় (এসএসসি(কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুস্টিত হয়। নামঃ রতন দাশ (চট্টগ্রাম প্রতিনিধি,) মোবাইল ০১৮৩৫২৭৪৫৫