শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি পটিয়া গৌরাঙ্গ নিকেতনের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন,নির্মল শীল আহবায়ক ও অজয় চৌধুরী সদস্য সচিব স্মৃতিময় বিটিভি ও ঐতিহ্যের লাল-সবুজ লোগো চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী ও মহাশোভাযাত্রা সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী শুভ জন্মাষ্টমীতে সকলের প্রতি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব জলদাস ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা সব ধর্মের মূল লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা:এমপি এনামুল হক এনাম পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা ও বর্ণাঢ্য মহাশোভাযাত্রা আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী ও মহাশোভাযাত্রা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

পলাশ সেন, চট্টগ্রাম

“যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্॥” এই মহামন্ত্রের আলোকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উপলক্ষে চট্টগ্রামে এক বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
​শ্রী শ্রী জন্মাষ্টমী ও উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই মহাশোভাযাত্রায় অংশ নেয় সনাতনী অধিকারী আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি, চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
​শুক্রবার সকালে বন্দরনগরীর আন্দরকিল্লা মোড় থেকে মহাশোভাযাত্রাটি শুরু হয়। ঢাক-ঢোল, কাসর ও শঙ্খধ্বনিতে মুখরিত এ শোভাযাত্রায় বিভিন্ন বয়সের হাজারো পুণ্যার্থী অংশ নেন। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ও রূপের আদলে সেজে এবং নানা প্ল্যাকার্ড-ব্যানার হাতে নিয়ে ভক্তরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা চলাকালে সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সম-অধিকারের দাবি সম্বলিত বিভিন্ন স্লোগান ও দাবি তুলে ধরা হয়।
​উৎসবের আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, দ্বাপর যুগে ধর্মের গ্লানি ও অধর্মের প্রাবল্য যখন পৃথিবীকে ভারাক্রান্ত করেছিল, তখন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাঁর পবিত্র লীলা, গীতার অমৃতবাণী ও আদর্শ আজীবন মানবজাতিকে সত্য, ন্যায় ও ভক্তির পথ দেখায়।
​জন্মাষ্টমীর এই পবিত্র লগ্নে ঘরে ঘরে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলে ভক্তদের প্রার্থনা—তাঁর কৃপায় দূর হোক সকল অশুভ, অকল্যাণ ও অন্ধকার; বিশ্বে প্রতিষ্ঠিত হোক সত্য, প্রেম, ধর্ম ও শান্তি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102