শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

রথযাত্রা উপলক্ষে সিলেটের ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেন পুলিশ কমিশনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

শ্রী শ্রী রথযাত্রা-২০২৬ উপলক্ষে শুক্রবার (২৪ জুলাই) রাত ৯ ঘটিকায় সিলেট কোতোয়ালী মডেল থানাধীন ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং রথযাত্রা উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকলের সম্মিলিত প্রচেষ্টা,পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার মাধ্যমে শ্রী শ্রী রথযাত্রা-২০২৬ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় মন্দির কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102