রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এসিড পানে বোয়ালখালীর বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী রাজীব বণিকের মৃত্যু আস্থার আলো মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চন্দনাইশে বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে ‘হাওলাপুরী রেসকিউ টিম’ ও ‘আশেকানে হাফেজনগরী যুব কমিটির’ যৌথ উপহার সামগ্রী বিতরণ বন্যার্তদের পাশে মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশন: ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান লোহাগড়ায় ত্রাণ বিতরণ করেছেন তামাকুমন্ডি লেইন বনিক সমিতি সামাজিক দায়বদ্ধতায় ২৫ অসহায় পরিবারের পাশে আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষিদের পাশে সরকার সবসময় রয়েছে: চন্দনাইশে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরদর্শনকালে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ পোস্তা বড় শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের উদ্যোগে রথযাত্রা মহোৎসব উদযাপন অনুষ্ঠান ‌

চন্দনাইশে বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে ‘হাওলাপুরী রেসকিউ টিম’ ও ‘আশেকানে হাফেজনগরী যুব কমিটির’ যৌথ উপহার সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বন্যাদুর্গত এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী দরবার-এ গাউছে হাওলা, হযরত শিবলী মঞ্জিলের ‘হাওলাপুরী রেসকিউ টিম’। গত ১৭ জুলাই ২০২৬, রোজ শুক্রবার চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া হাফেজ নগর দরবার শরীফের সামাজিক সংগঠন ‘আশেকানে হাফেজনগরী মাইজভান্ডারী যুব কমিটি’র সদস্যদের সাথে নিয়ে চন্দনাইশ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০টি পরিবারের মাঝে উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
​এদিন জুম্মা পরবর্তী সময়ে বন্যা কবলিত এলাকায় ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা। এ সময় ​ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী (পীর-গদিনশীন), পীরজাদা সৈয়দ মুনিরুল কুদ্দুস আকবরী, মোহাম্মদ মোছাদ্দেক আহমেদ খান, ​মুফতি মাওলানা সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী, সৈয়দ মাশরুর আহমেদ খান
​সৈয়দ ইয়াসিন চৌধুরী, সৈয়দ মুসলিম চৌধুরী
​জামাল উদ্দিন প্রমুখ। এছাড়া উপহার সামগ্রী সুশৃঙ্খলভাবে বিতরণের দায়িত্বে নিয়োজিত ছিলেন হাওলাপুরী রেসকিউ টিম ও হাওলাপুরী স্বেচ্ছাসেবক বৃন্দ, আশেকানে হাফেজনগরী মাইজভান্ডারী যুব কমিটির সদস্যরা এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের একঝাঁক তরুণ ও নিবেদিতপ্রাণ কর্মী। উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। কোনো ধর্মীয় বৈষম্য না রেখে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে। বন্যার এই কঠিন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সামর্থ্যবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। ​হঠাৎ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়া অসহায় মানুষগুলো এই উপহার সামগ্রী পেয়ে দরবার শরীফ ও সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102